নাটোরে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ!
- আপডেট সময় : ১২:২৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২৬৭ বার পড়া হয়েছে

নাটোরে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ!
বিশেষ প্রতিনিধি নাটোরঃ
নাটোরে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ! নাটোর নির্মানাধীন এক বিল্ডিং এর পাশের একটি ঝুপড়ি ঘর থেকে আকবর আলী নামে এক ব্যাক্তির মাথা থেতলে দেওয়া রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শহরের বনবেলঘড়িয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকবর আলী একই এলাকার মৃত হযরত আলীর ছেলে।
নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী ও স্থানীয়রা জানান, আকবর আলী অসুস্থ্ হওয়ায় মানুষের কাছ থেকে সাহায্য তুলে জিবিকা চালায়। প্রতিদিনের মত বুধবার সকালেও সে বাড়ী থেকে বের হয়। পরে দুপুরে বনবেলঘরিয়া এলাকায় একটি মসজিদের পিছনে নির্মানাধীন এক বিল্ডিং এর পাশের একটি ঝুপড়ি ঘরে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা ঘটনাটি পুলিশকে জানালে পুলিশের উদ্ধোর্তন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এসময় স্থানীয়রা মরদেহটি আকবর আলীর বলে শনাক্ত করে। পরে তার পরিবারের সদস্যদের সংবাদ দিয়ে সুরৎহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তার মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্তে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার।






















