ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন রাণীশংকৈলে জাতীয় যুব দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন প্রকৃত কৃষকের হাতে সার পৌঁছানো নিশ্চিত করতে হবে- কৃষিমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার ঝিনাইগাতীতে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ বাউয়েটে বিদায়ী শিক্ষার্থীদের কোর্স সমাপনীতে র‌্যালি, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নাটোরে স্ত্রীকে ধর্ষণ মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ৩৮৯ বার পড়া হয়েছে

অভিযুক্ত আহম্মদ আলীকে জেলহাজতে নেয়া হচ্ছে

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে স্ত্রীকে ধর্ষণ মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড!

বিশেষ প্রতিনিধি নাটোরঃ
নাটোরে স্ত্রীকে ধর্ষণ মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড! নাটোরে প্রতারণা করে বিয়ের পর স্ত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় স্বামী আহম্মদ আলীকে যাবজ্জীবন কারাদন্ড ও ৩০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ এর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আহম্মদ আলী নাটোরের লালপুর উপজেলার গোদরা গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে।

আদালত সুত্রে জানা যায়, ২০০৩ সালের ১১ জুন দন্ডপ্রাপ্ত আহম্মদ আলী মামলার বাদী ফয়জাল মোল্লার মেজো মেয়ের জামাই রফিকুল ইসলামের ভাই পরিচয় দিয়ে তার বাড়ীতে আসে। পরে ফয়জাল মোল্লার ছোট মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। এরপর দিন ১২ জুন তার মেয়েকে পাশের গ্রামের একটি বাড়ীতে ডেকে নিয়ে গিয়ে ভুয়া নাম ঠিকানা ও ভুয়া কাবিননামা করে বিয়ে করে। পরে কাউকে কিছু না জানিয়ে তার মেয়েকে নিয়ে পালিয়ে যায় এবং বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ভিকটিম বিষয়টি বুঝতে পেরে তার বাবাকে জানালে একই বছরের ১৭ জুন নাটোর শহরের একটি বাড়ী থেকে মেয়েকে উদ্ধার করে। এ ঘটনায় আহম্মদ আলীকে অভিযুক্ত করে মেয়ের বাবা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়ের পর পুলিশ আহম্মদ আলীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

নাটোর আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, দীর্ঘ ২০ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহণ শেষে আদালতের বিচারক আসামী আহম্মদ আলীকে দষী সাবস্ত করে যাবজ্জীবন কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ ভিকটিম পাবে বলে রায়ে উল্লেখ করা হয়।

August 29, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে স্ত্রীকে ধর্ষণ মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড!

আপডেট সময় : ০৮:৫৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩