ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন রাণীশংকৈলে জাতীয় যুব দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন প্রকৃত কৃষকের হাতে সার পৌঁছানো নিশ্চিত করতে হবে- কৃষিমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার ঝিনাইগাতীতে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ বাউয়েটে বিদায়ী শিক্ষার্থীদের কোর্স সমাপনীতে র‌্যালি, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬ চোরাই মোটরসাইকেলসহ ৮ চোর সদস্য গ্রেফতার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ৩১৫ বার পড়া হয়েছে

চুরি যাওয়া মোটরসাইকেল সহ ৮ চোর গ্রেপ্তার

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৬ চোরাই মোটরসাইকেলসহ ৮ চোর সদস্য গ্রেফতার!

নাটোর প্রতিনিধিঃ
১৬ চোরাই মোটরসাইকেলসহ ৮ চোর সদস্য গ্রেফতার! একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেতে গিয়ে ১৬টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। নাটোরের জেলা পুলিশ এন্টি টেরোরিজম ইউনিটের সহযোগীতায় সিরাজগঞ্জ ও পাবনা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে গ্রেফতারের পর শুক্রবার (২৫ আগস্ট) সকালে গ্রেফতারকৃতদের নাটোর পুলিশ লাইনস এ এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।

পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, বেশ কিছু দিন আগে সিংড়ার সিংড়াপাড়া গ্রামের ওসমান গনি নামে এক ব্যাক্তির একটি ডিসকভার মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় সিংড়া থানায় একটি এজাহার দাখিল করেন তিনি। এরপর পুলিশ চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে গিয়ে চোর চক্রের সদস্যদের সন্ধান পায়। পরে এন্টি টেরোরিজম ইউনিটের সহযোগীতায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওসমান গনির মোটরসাইকেল সহ ১৬টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে। এই অভিযানের সময় চোর চক্রের ৮ জন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-বগুড়ার গাতলী থানার পুরাদহ গ্রামের বাদশা সরকারের ছেলে দুলাল মিয়া (৩৯), টাঙ্গাইল জেলার ভূয়াপুর থানার মৃত মোজাফ্ফর আলী আকন্দের ছেলে আইয়ুব আলী (৪৫), সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার বাতিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে বাচ্চু মিয়া (৫৩),পাবনা জেলার সৈয়দপুর গ্রামের হিরু খানের ছেলে শামীম খান (২০), একই জেলার কালিনগর গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে নাছির উদ্দিন (২৬), পাবনার বেড়া থানার বারেঙ্গ গ্রামের শামীম বাবুর ছেলে আল আমিন ইসলাম (২৭), পাবনার পুর্ব শ্রীকন্ঠদিয়া গ্রামের সোলেমান শেখের ছেলে খবির শেখ (২২) এবং পাবনার আকাইকুলা থানার চুলকাটা গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে জিয়াম হোসেন জিম (২০)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে জানান পুলিশ সুপার।
প্রেস ব্রিফিংয়ের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল ইসলাম, এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার আখিউল ইসলাম, সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আকতারুজ্জামান সহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

August 25, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১৬ চোরাই মোটরসাইকেলসহ ৮ চোর সদস্য গ্রেফতার!

আপডেট সময় : ১২:১৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩