সিংড়ায় পর্নোগ্রাফি বিক্রির অপরাধে আটক দুই!
- আপডেট সময় : ০৮:১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ২৩৮ বার পড়া হয়েছে

সিংড়ায় পর্নোগ্রাফি বিক্রির অপরাধে আটক দুই!
নাটোর প্রতিনিধিঃ
সিংড়ায় পর্নোগ্রাফি বিক্রির অপরাধে আটক দুই! নাটোরের সিংড়া থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রির অপরাধে রুমন আলী (৩৫) ও বিধান কুমার সরকার (৩০) নামে ২ জনকে আটক করেছে র্যাব-৫। বুধবার (২৩ আগস্ট) রাতে সিংড়া বাজারে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে র্যাবের একটি দল। আটককৃত রুমন আলী সিংড়া উপজেলার কতুয়াবাড়ি বাগানপাড়া এলাকার মৃত আঃ রাজ্জাকের ছেলে এবং বিধান কুমার সরকার একই এলাকার মৃত বিষ্ট চন্দ্র সরকারের ছেলে।
র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্প সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর আশিকুর রহমান ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ নুরল হুদার নেতৃত্বে র্যাব-৫ এর একটি দল সিংড়া বাজারে অভিযান চালায়। এসময় পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট বিক্রি করার অভিযোগে রুমন আলী ও বিধান কুমার সরকার নামে ওই দুইজনকে আটক করা হয়। এসময় পর্ণোগ্রাফি কাজের জন্য ব্যবহৃত ২টি সিপিইউ, ৭টি হার্ডডিক্স ও ১টি এসএসডি কার্ড জব্দ করা হয়েছে।
র্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক মেজর আশিকুর রহমান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের এসব পর্নোগ্রাফি বিক্রি করে আসছিল।






















