নাটোরে মাদক মামলায় দুই জনের ১০ বছর করে সশ্রম কারাদন্ড!
- আপডেট সময় : ১২:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ২২৩ বার পড়া হয়েছে

নাটোরে মাদক মামলায় দুই জনের ১০ বছর করে সশ্রম কারাদন্ড!
নাটোরে প্রতিনিধিঃ
নাটোরে মাদক মামলায় দুই জনের ১০ বছর করে সশ্রম কারাদন্ড! নাটোরে মাদক মামলায় ২০ হাজার টাকা করে জরিমানা সহ রিপন আলী এবং সোহেল রানা নামের দুই জনকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। জরিমানার টাকা আদায় না হলে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডেরও আদেশ দেন আদালত।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে নাটোর সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরীফ উদ্দিন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রিপন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার টিকরি এলাকার খাইরুল আলমের ছেলে এবং সোহেল রানা একই জেলা ও উপজেলার বাসেনপুর এলাকার আবু তালেব এর ছেল। রায় ঘোষণার সময় আসামী রিপন এবং সোহেল রানা পলাতক ছিল।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৩ মার্চ রাত দুইটার দিকে বনপাড়া হাইওয়ে পুলিশের একটি দল বনপাড়া বাইপাস মোড়ে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ওই বাসের যাত্রী রিপন আলী ও সোহেল রানার কাছে থাকা স্কুলব্যাগ তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তাদের ব্যবহৃত ব্যাগ থেকে ১২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। মামলায় আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তারা আত্মগোপনে চলে যায়। মঙ্গলবার আসামিদের অনুপস্থিতিতে আদালতের বিচারক এই রায় ঘোষনা করেন।
নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বলেন, আসামিদের অনুপস্থিতিতেই বিচারক রায় ঘোষনা করেছেন। যেদিন আসামিরা গ্রেফতার হবে সেদিন থেকে সাজার মেয়াদ শুরু হবে।






















