ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন রাণীশংকৈলে জাতীয় যুব দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন প্রকৃত কৃষকের হাতে সার পৌঁছানো নিশ্চিত করতে হবে- কৃষিমন্ত্রী শিবগঞ্জ সীমান্তে ৫৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার ঝিনাইগাতীতে ১১ লাখ টাকার ভারতীয় পোশাক জব্দ বাউয়েটে বিদায়ী শিক্ষার্থীদের কোর্স সমাপনীতে র‌্যালি, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাগাতিপাড়ায় তক্ষকসহ চাকরীচ্যুত সেনা সদস্য সহ আটক-২!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ২৩৩ বার পড়া হয়েছে

বাগাতিপাড়া থেকে তক্ষকসহ আটককৃত দুইজন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় তক্ষকসহ চাকরীচ্যুত সেনা সদস্য সহ আটক-২!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় তক্ষকসহ চাকরীচ্যুত সেনা সদস্য সহ আটক-২! নাটোরের বাগাতিপাড়া থেকে দুইটি তক্ষক সহ আনোয়ার হোসেন (২৯) ও বিপ্লব সরদার নামে (১৯) দুই জনকে আটক করেছে পুলিশ। এসময় ১টি ওয়াকিটকিসহ সেনাসদস্যের আইড কার্ড মোট সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্রের সিল এবং ১ লাখ ৯৪ হাজার টাকা জব্দ করা হয়। আটককৃত ধুসর রংয়ের তক্ষক দুটির একটি ১২ ইঞ্চি এবং অপরটি ১৩ ইঞ্চি। রোববার (৬ আগস্ট) ভোর সাড়ে চারটার দিকে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সামনে চেকপোষ্ট বসিয়ে ওই তক্ষক ও নগদ টাকা এবং জব্দকৃত আলামতসহ তাদের আটক করা হয়।
আটককৃত আনোয়ার হোসেনের কাছে একটি বাংলাদেশ সেনাবাহিনীর আইডি কার্ড, যার আইডি নং-১৩৭৫২৭, সেনা নং-১৪৫১৩৯৭ পাওয়া যায়। সে উপজেলার বিলপাড়া এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে এবং তার সহযোগী বিপ্লব সরদার একই উপজেলার নন্দিকুজা (চিতলীপাড়া) গ্রামের আরিফুল ইসলামের ছেলে। আটক চাকরীচ্যুত সেনা সদস্য আনোয়ার হোসেন উপজেলার মিশ্রিপাড়া গ্রামের জনৈক আব্দুল কাদের জাহাঙ্গীরের বাড়ির ৩য় তলা ভাড়া নিয়ে বসবাস করছিল।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আযম খান জানান, রোববার রাতে এসআই আফজাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দয়ারামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে চেকপোষ্ট ডিউটি ক্ছিলেন। এসময় আটককৃত আনোয়ার হোসেন ও তার সহযোগী হেঁটে আসছিল। সন্দেহ হলে তাদের দাঁড়াতে বলে পুলিশ। এসময় তারা দুজনেই দৌড়ে পালিয়ে যায় এবং ওই ভাড়া বাসায় আশ্রয় নেয়। পুলিশ পিছু ধাওয়া করে ভাড়া বাসা থেকে তাদের আটক করে এবং তাদের হেফাজত থেকে ধুসর বর্ণের দুটি তক্ষক উদ্ধার করে। এসময় ওই ভাড়া বাসার তিন তলায় তল্লাশী করে সেনাবাহিনীর ব্যবহৃত ১টি ফিল্ড ক্যাপ, একটি ওয়াকিটকি, বাংলাদেশ সেনাবাহিনীর আইডি কার্ড, যার আইডি নং-১৩৭৫২৭, সেনা নং-১৪৫১৩৯৭, বাংলাদেশ সেনাবাহিনীর পদধারী কর্ণেল মোঃ মোস্তাফিজুর রহমান, কর্ণেল মোঃ আহমেদ শরীফ পিএসসি, কর্ণেল মোঃ কামাল উদ্দিন কমলের নামে ৩টি, মেজর মোঃ ইসতিয়াক আহমেদ, মেজর মোঃ হাসিবুর রহমান, মেজর মোঃ আরিফুজ্জামান ও মেজর মোঃ আরাফত হোসেনের নামে ৪টি নিয়োগপত্রে ব্যবহৃত বিভিন্ন ধরণের ১০টি সীল, একটি মোবাইল ফোন, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগপত্র এক পাতা এবং একটি ধুসর রংয়ের ব্যাগে রক্ষিত এক লক্ষ চুরানব্বাই হাজার টাকা জব্দ করা হয়।
এঘটনায় বাগাতিপাড়া মডেল থানায় পেনাল কোড তৎসহ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৪(খ)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে আটককৃতদের আলামতসহ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি শফিউল আযম খান।

August 6, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় তক্ষকসহ চাকরীচ্যুত সেনা সদস্য সহ আটক-২!

আপডেট সময় : ০৪:২৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩