নাটোরে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক; গাঁজা বহনণকারী পিকআপ জব্দ!
- আপডেট সময় : ১০:৫৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ ২৫৭ বার পড়া হয়েছে

নাটোরে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক; গাঁজা বহনণকারী পিকআপ জব্দ!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক; গাঁজা বহনণকারী পিকআপ জব্দ! নাটোর শহরের বেলঘড়িয়া বাইপাস মোড় থেকে বিশ লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা একটি পিকআপসহ লুৎফর রহমান ও কামাল হোসেন নামে দুইজন মাদক ব্যবসায়ী কে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নাটোর। বৃহস্পতিবার (২০ জুলাই) তাদের আটকের পর থানায় মাদক আইনে মামলা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃত লুৎফর রহমান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং কামাল হোসেন একই উপজেলার কোমাল্লা গ্রামের আব্দুল মজিদের ছেলে।
নাটোর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের বেলঘড়িয়া বাইপাস মোড় এলাকায় শুভেচ্ছা হাসপাতালের সামনে চেক পোস্ট বসানো হয়। এসময় কুমিল্লা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি মাহিন্দ্রা পিকআপ ভ্যানে তল্লাশী চালিয়ে প্লাস্টিকের ১০টি ক্যারেটের ভিতরে পুরাতন পত্রিকা দিয়ে বিশেষ কায়দায় মোড়ানো ১০ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। এসময় পিকআপসহ লুৎফর রহমান ও কামাল হোসেন নামে দুইজনকে আটক করা হয়। পরে নাটোর সদর থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর আলামতসহ আদালতে সোপর্দ করা হয়।






















