ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, থানায় মামলা ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন পঞ্চগড় হাসপাতালের বেডে শি/শুকে ধ/র্ষ/ণচেষ্টার অভিযোগ, চিকিৎসাধীন রোগীকে গ্রেপ্তার সিংড়ায় ৭ মাসের গর্ভবতী স্ত্রীকে কু’পিয়ে হ/ত্যার অভিযোগ, স্বামী আটক মান্দায় এতিমখানার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা সামান্য বৃষ্টিতেই ধস, গোদাগাড়ীর সরমংলা ইকো পার্কের ওয়াকওয়ে নিয়ে প্রশ্ন তিন দফা দাবিতে আন্দোলনে রাজশাহী চিনিকল শ্রমিকরা, শুরু ফটক সভা বরেন্দ্রকে স্মার্ট কৃষি অঞ্চলে গড়তে সমন্বিত উদ্যোগের আহ্বান বিএমডিএ চেয়ারম্যানের উত্তরাঞ্চলে প্রথমবার শিশুদের জন্মগত হৃদরোগ শনাক্তে বিশেষ উদ্যোগ, রাজশাহীতে তিন দিন বিনামূল্যে স্ক্রিনিং বাগাতিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এসএসএসের ১,২৫০টি গাছের চারা বিতরণ

নাটোরের ফসলি জমি রক্ষায় জনস্বার্থে আদালতে মামলা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ২২৬ বার পড়া হয়েছে

নাটোর আদালত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের ফসলি জমি রক্ষায় জনস্বার্থে আদালতে মামলা!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরের ফসলি জমি রক্ষায় জনস্বার্থে আদালতে মামলা! নাটোরের লালপুরে অবৈধভাবে তিন ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি এবং অবৈধ ড্রাম ট্রাকে করে মাটি পরিবহনে সড়ক ও মহাসড়ক ক্ষতি সাধনের ঘটনায় আদালতের জনস্বার্থে মামলা করেছেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক জাকির হোসেন।
নাটোরের লালপুর আমলী আদালতের স্টেনোগ্রাফার মহুয়া আফরোজ বিষয়টি নিশ্চিত করে বলেন, তিন ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি এবং অবৈধ ট্রাকে ড্রাম করে মাটি পরিবহনে সড়ক ও মহাসড়ক ক্ষতি সাধনের ঘটনায় বুধবার আদালতে মামলা করেন জাকির হোসেন। আদালত মামলাটি আমলে গ্রহন পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেসন) পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোসলেম উদ্দিন। পিবিআই নাটোরের বিশেষ পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন বৃহস্পতিবার (৮ জুন) আদালতের আদেশ হাতে পেয়ে পুলিশ পরিদর্শক মোঃ নাসিরুল ইসলামকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করেন।

স্টেনোগ্রাফার মহুয়া আফরোজ আরো বলেন, নালিশী দরখাস্তে সংক্ষেপে বলা হয় আসামীগণ পরস্পর যোগসাজসে সরকার অনুমতি ব্যতিত ফসলি চাষের জমি হতে মাটি কেটে অবৈধ লাইসেন্স বিহীন ট্রাক্টরকে সড়ক ও মহাসড়ক দিয়ে পরিবহনের সময় পাকা রাস্তা এবং হাইওয়ে রাস্তার ভেতরে মাটি ফেলে রাস্তা নষ্ট করে লাইসেন্স বিহীন ইট ভাটা সহ বিভিন্ন জায়গায় বিক্রি করছে।এর ফলে সড়ক মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
গত ২৯ মে সকাল ১১টার দিকে লালপুর থানাধীন নান্দরায়পুর হযরত আলীর ফসলি জমিতে পুকুর খননের ভিডিও ধারণ ও স্থির চিত্র ধারণ করলে হযরত আলী, মোঃ নাজিম এবং মোঃ মিনাল লালপুর উপজেলা শাখার বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য জাকিরকে হুমকি ধামকি দেয়। পরে ওই রাতে হযরতের পুকুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে আবাদি জমিতে বিনা অনুমতিতে পুকুর খনন বন্ধ করে দেয়। এতে তারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। পর দিন ৩০ মে তারা সকাল অনুমান ১১টার দিকে জাকিরের বাসায় এসে তাকে না পেয়ে তার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাকে উঠিয়ে নিয়ে যাওয়া সহ হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে ৪ জুন সকাল ১০ টার দিকে জাকিরের মুদিখানা দোকানে গিয়ে দোকানের পেছনে জাকিরের গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে হযরত আলী, মোঃ নাজিম এবং মোঃ মিনাল।

নাটোর জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট সোহেল রানা বলেন, অবৈধভাবে পুকুর খননের ফলে নাটোর জেলায় আবাদি জমি প্রায় ১০ হাজার হেক্টর কমে গেছে। তাই তারা জনস্বার্থে এই মামলা করেছেন। এই মামলার মাধ্যমে নাটোর জেলার মাটি খেকোদের হাত থেকে আবাদি জমি রক্ষা পাবে বলে মন্তব্য করেন সোহেল রানা।

আইনজীবি অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, আদালত ঘটনার সত্যতা নিরুপণ করার জন্য কতটুকু জমি থেকে কি পরিমাণ গভীর করে মাটি উত্তোলন করা হয়েছে তা তদন্তের পাশাপাশি ফসলি জমি হতে মাটি কেটে অবৈধ লাইসেন্স বিহীন ট্রাক্টর দ্বারা রাস্ত তথা সড়ক ও মহাসড়ক দিয়ে নিয়ে যাওয়ার সময় পাকা রাস্তা এবং হাইওয়ে রাস্তর ভেতরে মাটি ফেলে রাস্তা নষ্ট করে। দুর্ঘটনা ঘটানোর কারণে যে ক্ষতি হয়েছে সেসব বিষয় এবং জাকির হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি প্রদান করা এবং গলা চেপে শ্বাসরোধ করে হত্যাচেষ্টা সংক্রান্ত বিষয়ে এবং নালিশী দরখাস্ত সংক্রান্তে সত্যতা নিরুপন করতে বলেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরের ফসলি জমি রক্ষায় জনস্বার্থে আদালতে মামলা!

আপডেট সময় : ০৪:০০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩