লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু!
- আপডেট সময় : ১২:৫১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ ২৬২ বার পড়া হয়েছে

লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু!
এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু! নাটোরের লালপুরে গোসল করতে গিয়ে পদ্মা নদীতে ডুবে রাদ ইসলাম (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুন) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাদ ইসলাম ওই গ্রামের মোমিনুল ইসলামের ছেলে। সে একই উপজেলার মাধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মঙ্গলবার সকালে রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া গ্রামের অন্যদের সাথে গোসল করতে যায় শিশু রাদ। এ সময় সে নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা খোঁজাখুজি করে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সোহেল রানা শিশু রাদ ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।




















