বাগাতিপাড়ায় গভীর রাতে পুকুর খনন; দেড় লাখ টাকা জরিমানা!
- আপডেট সময় : ১২:৩৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ৩০৫ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় গভীর রাতে পুকুর খনন; দেড় লাখ টাকা জরিমানা!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
বাগাতিপাড়ায় গভীর রাতে পুকুর খনন; দেড় লাখ টাকা জরিমানা! নাটোরের বাগাতিপাড়ায় গভীর রাতের আঁধারে অবৈধ পুকুর খননের অভিযোগে কাজের ঠিকাদারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ মে) দিবাগত রাত আড়াই টার দিকে উপজেলার খামার বজরাপুর এলাকায় এই জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকারের ভ্রাম্যমান আদালত।
ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, অনুমোদন না নিয়ে কৃষি জমিতে রাতে অবৈধভাবে উপজেলার খামার বজরাপুর এলাকায় পুকুর খননের খবর পেয়ে ইউএনও নিলুফা সরকার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে সাথে নিয়ে অভিযান চালান। এ সময় সেখানে পুকুর খনন কাজের ঠিকাদার নাটোর সদরের দস্তানাবাদ এলাকার শরিফুল ইসলামকে এক লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।
অভিযানের সময় পুলিশের একটি দল উপস্থিত ছিল।






















