ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার তেঁতুলিয়ায় জুয়ার আসরে অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রি, প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

আগুন ধরিয়ে ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:২০ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে

আগুন ধরিয়ে রেলপথ অবরোধ করেছে রাবি শিক্ষার্থীরা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগুন ধরিয়ে ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ!

নিজস্ব প্রতিবেদক:
আগুন ধরিয়ে ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ! রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় ৭ দফা দাবিতে চারুকলার সামনে রেললাইনে আগুন ধরিয়ে ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। এর আগে সাত দফা দাবি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও ঢাকা-রাজশাহী মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে অনতিবিলম্বে প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হককে অপসারণ করতে হবে, সকল সাধারণ শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইডি কার্ড ব্যাতীত ক্যাম্পাসে প্রবেশ নিষেধ করতে হবে, হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও প্রশাসন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করতে হবে, শতভাগ আবাসিকতা নিশ্চিত করতে হবে, আহতদের সকল প্রকার চিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে, সাধারণ শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপকারী বিজিবি/পুলিশ সদস্যদের চিহ্নিত করে অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশন পুনরায় চালু করতে হবে।

বগুড়া থেকে একটি বাসে ক্যাম্পাসে ফিরছিলেন সমাজকর্ম বিভাগের এক শিক্ষার্থী। যাত্রাপথে ভাড়া নিয়ে সুপারভাইজার ও হেলপারের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটের কাউন্টারে এসে বিষয়টি নিয়ে কথা বললে স্থানীয়দের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়িয়ে পড়েন। পরে তা সংঘর্ষে রূপ নেয়। ব্যবসায়ীদের ইট-পাটকেলে অন্তত ২০০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে প্রায় শতাধিক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রোববার দিনভর শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। অবরুদ্ধ ছিলেন রাবি উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আগুন ধরিয়ে ঢাকা-রাজশাহী রেলপথ অবরোধ!

আপডেট সময় : ০৫:১২:২০ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩