ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ৪ লাখ কৃষকের জন্য টিএসপি বরাদ্দ ১ হাজার ৪৫ টন রাজশাহীতে অবৈধ ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি বন্ধের দাবিতে, জেলা প্রশাসককে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর-আড্ডা সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, দুর্ঘটনার শঙ্কা চাঁপাইনবাবগঞ্জের চর চাকলায় পাঁচ শিশুর মৃত্যুঃ শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক লালপুরে ৩০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইনসহ যুবক আটক লালপুরে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক লালপুরে গাঁজার গাছসহ এক ব্যক্তি আটক, মাদক আইনে মামলা সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলের জন্য খাস জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য সাড়ে ১০ লাখ টাকা

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে অসৌজন্য আচরণের প্রতিবাদে সভা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩ ২০৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে অসৌজন্য আচরণের প্রতিবাদে সভা!

সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শাহজাদপুরে সাংবাদিকদের সাথে অসৌজন্য আচরণের প্রতিবাদে সভা! সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে শাহজাদপুর প্রেস ক্লাব মিলনায়তনে তাৎক্ষণিক ভাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) বেলা ৩টার দিকে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, শাহজাদপুর প্রেস ক্লাবের উন্নয়নের জন্য বরাদ্দকৃত টাকা বিধিবহির্ভূত ভাবে অন্য প্রকল্পে ব্যবহারের কথা বলে বরাদ্দকৃত টাকা ফেরৎ চাওয়াকে কেন্দ্র করে ইউএনও সাদিয়া আফরিন প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপস্থিত সাংবাদিকদের সাথে চরম
ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন। এর প্রতিবাদে এদিন প্রেস ক্লাব মিলনায়তনে জরুরি ভাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ইউএনও সাদিয়া আফরিনের
ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়। সেইসাথে আগামীকাল
মঙ্গলবার (২৪ জানুয়ারি) ইউএনও সাদিয়া আফরিনের অপসারণ দাবী করে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।

শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুস্তাক
আহমেদের সঞ্চালনায় এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি আবুল কাসেম,
সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়ুন পারভেজ সাব্বির, ওমর ফারুক, কোরবান আলী লাভলু, আল আমিন হোসেন, মামুন রানা, কেএম নাসির উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাহজাদপুরে সাংবাদিকদের সাথে অসৌজন্য আচরণের প্রতিবাদে সভা!

আপডেট সময় : ০৩:২৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩