ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ

বাংলাদেশের ফায়সালা হবে রাজপথে- মিজানুর রহমান মিনু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২ ২৮০ বার পড়া হয়েছে

মহাদেবপুরে বিএনপির সমাবেশে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিনু

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ফায়সালা হবে রাজপথে- মিজানুর রহমান মিনু!

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
বাংলাদেশের ফায়সালা হবে রাজপথে- মিজানুর রহমান মিনু! রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সাবেক এমপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, তারেক রহমান যেমন বলেছেন, মানুষের মুখে মুখে যেমন ছড়িয়ে পড়েছে, ঠিক তেমনি বাংলাদেশের ফায়সালা হবে রাজপথে। রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁর মহাদেবপুরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে কথাগুলো বলেন তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে প্রানী সম্পদ অফিস মোড়ে আয়োজিত সমাবেশে মিজানুর রহমান মিনু বলেন, আজকের এ সমাবেশ নি:স্ব বাংলাদেশকে বাঁচানোর সমাবেশ। এ সমাবেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার সমাবেশ। দেশ নায়ক তারেক রহমানকে ফিরিয়ে আনার সমাবেশ। এ জনসমুদ্র প্রমাণ করে স্বৈরতন্ত্রের দিন শেষ। সাবেক মেয়র আরো বলেন, বাংলাদেশ আজ নি:স্ব হয়ে গেছে। বাংলাদেশের মানুষ আজ নি:স্ব হয়ে গেছে। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। পিতা মাতা তাদের সন্তানের মুখে অন্ন তুলে দিতে পারছেন না। রাতে দু:র্ভিক্ষের পদধ্বনি নিয়ে শংকায় দিন কাটাতে হচ্ছে। ডিজেল সার ও কীটনাশকের কারণে কৃষক তার জীবিকা হারিয়েছে, নি:স্ব হয়েছে। মনের দু:খে কষ্টে নিজের স্ত্রী সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করছে। এই হলো বাংলাদেশের কৃষকের চিত্র। তিনি এই সরকারের পতনের জন্য আগামীর যেকোন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট এতে সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহবায়ক কমিটির ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চা্লনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টুকু, রেজাউল ইসলাম রেজু, জেলা মহিলা দলের সভাপতি সীমা চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন প্রমুখ।
সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

September 4, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশের ফায়সালা হবে রাজপথে- মিজানুর রহমান মিনু!

আপডেট সময় : ০৫:১৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২