ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরের সীমান্ত সড়কের অধিকাংশ সোলার বাতি চুরি, অন্ধকারে ঝুঁকিতে চলাচল পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ

রাণীনগরে সাবেক এমপি কর্তৃক জবর দখলকৃত জমি উদ্ধারে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২ ২৭৮ বার পড়া হয়েছে

রাণীনগরে দখলকৃত জমি উদ্ধারে সংবাদ সম্মেলন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীনগরে সাবেক এমপি কর্তৃক জবর দখলকৃত জমি উদ্ধারে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন!

নওগাঁ প্রতিনিধি:
রাণীনগরে সাবেক এমপি কর্তৃক জবর দখলকৃত জমি উদ্ধারে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন! নওগাঁর রাণীনগরে সাবেক এমপি ইসরাফিল আলম ও তার স্ত্রী সুলতানা পারভিন বিউটি কর্তৃক জবর দখলকৃত জমি উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ক্ষতিগ্রস্থ্য ভুক্তভোগী পরিবারের সদস্যদের আয়োজনে উপজেলার কাশিমপুর স্ট্যান্ডে শনিবার দুপুরে এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী উপজেলার কাশিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক সাদেকুল ইসলাম। এসময় ভুক্তভোগী জালাল উদ্দীন, ইয়াদ আলী, এবাদুল হক, এচাহক আলী, মারিয়া বিবি, আলতা বেগম, বেলি বিবিসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সাদেকুল ইসলাম বলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি ইসরাফিল আলম এমপি থাকাকালে কাশিমপুর মৌজায় গত ২০১৫ইং সালে প্রায় ৪০ বিঘা জমি জবর দখল করে পলস্নী শ্রী সম্বনীত কৃষি খামার গড়ে তোলেন এবং চতুর দিকে প্রাচীর দিয়ে ঘিরে ফেলেন।এসব জবর দখলের প্রতিবাদ করতে গেলে জমির মালিকদের বিভিন্নভাবে ভয়-ভীতি ও ক্রসফায়ারের হুমকি দেয় এবং বিভিন্ন ভাবে হয়রাণী করে। এমপি ইসরাফিল আলম গত ২০২০ইং সালে মারা গেলে তার স্ত্রী সুলতানা পারভিন বিউটি উক্ত সম্পত্তিগুলো জোর পূর্বক দখলে রাখে। সম্পত্তি উদ্ধারে প্রশাসন ও রাজনৈতিক মহলে অভিযোগ করে দিনের পর দিন ধর্ণা দিয়েও কোন প্রতিকার হয়নি। এক প্রশ্নের জবাবে সাদেকুল ইসলাম বলেন, ২৫টি পরিবারের জমি জবর দখল,জমি থেকে ধান কেটে নেয়াসহ নানাভাবে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি করেছে ইসরাফিল আলম। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, সম্পত্তি হারা পরিবারগুলো আমরা খুব কষ্টে জীবন যাপন করছি। জমি উদ্ধার করে ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত পরিবারের নিকট ফিরিয়ে দিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও ন্যায় বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

জমি জবর দখলের অভিযোগ অস্বীকার করে এমপি মরহুম ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভিন বিউটি বলেন, ওই প্রজেক্টে সবগুলো জমি আমাদের ক্রয় করা। শুধু মাত্র সাদেকুলের জমিতে মামলা থাকায় রেজিস্ট্রি হয়নি। এসব বিষয় নিয়ে বেশ কয়েকবার বসেও সমাধান হয়নি। সাদেকুল ইসলাম বিশেষ ব্যক্তির ইন্ধনে প্রজেক্টে বার বার হামলা চালিয়ে ভাংচুর করেছে এবং বিভিন্নভাবে অপপ্রচার করছে বলে দাবি করেন তিনি।

August 13, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীনগরে সাবেক এমপি কর্তৃক জবর দখলকৃত জমি উদ্ধারে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন!

আপডেট সময় : ০২:৫৫:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২