বাগাতিপাড়ায় বজ্রপাতে যুবক নিহত, আহত ৮!
- আপডেট সময় : ০৮:০০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২ ২৬৩ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় বজ্রপাতে যুবক নিহত, আহত ৮!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
বাগাতিপাড়ায় বজ্রপাতে যুবক নিহত, আহত ৮! নাটোরের বাগাতিপাড়ায় বজ্রপাতে আশিক নামে এক যুবক নিহত ও আরো ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (১ আগস্ট) সকাল ৮ টার দিকে উপজেলার জামনগর করমদোষী এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত আশিক হোসেন (২০) ঐ গ্রামের সিহাব উদ্দিনের ছেলে এবং সে রাজমিস্ত্রীর কাজ করতেন। ঘটনাস্থলেই মারা যায় আশিক হোসেন। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বজ্রপাতে ১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, হতাহতরা এ দিন সকালে করমদোষী নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় একটি এক চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে আহতরা হলেন, ওই এলাকার মৃত আশিকের পিতা সিহাব উদ্দিন (৫১), বেলাল হোসেন (৪৬), শফিক আলী (৫০), জমসেদ আলী (৪৯) মোমীন আলী (৪৫), হাফিজ উদ্দিন (৪৪), সারোয়ার হোসেন (৪১), এবং স্টল মালিকের স্ত্রী রুপালী বেগম (৪২) আহত হন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় হাফিজ, মমিন ও জমসেদকে পার্শ্ববর্তী রাজশাহীর পুঁঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাঁকি সবাই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে এখন সুস্থ আছেন।
এ বিষয়ে জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী সত্যতা নিশ্চিত করে বলেন, আশিক নামের এক যুবক ঘটনা স্থলেই মারা গিয়েছে, এবং তিন জনকে রাজশাহীর পুঁঠিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।




















