লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় খাদে তিন যানবাহন, নিহত ২ ও গরু
- আপডেট সময় : ০১:৩১:২২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
In Lalmonirhat, a truck collision sent three vehicles into a ditch, resulting in 2 deaths and the loss of cattle

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় খাদে তিন যানবাহন, নিহত ২ ও গরু
লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ট্রাক, মোটরসাইকেল ও গরু বহনকারী নছিমন খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি গরুও মারা গেছে। রোববার (২২ নভেম্বর) ভোর ৬টার দিকে রংপুর-বড়বাড়ী সড়কের ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একটি ট্রাক গরু বহনকারী নছিমন ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে সংঘর্ষের তীব্রতায় তিনটি যানবাহনই সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী ফজলুল হক (৪৭) নিহত হন। নিহত ফজলুল হক সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী ইমদাদুল হক (৪৫) আহত হন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাকের ধাক্কায় নছিমনটি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী ফজলুল হকের মৃত্যু হয়। আহত ইমদাদুল হককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যুর খবর পাওয়া গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ দুর্ঘটনার বিষয়ে আরও তথ্য সংগ্রহ করছে।





















