ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে ধানক্ষেত থেকে নারীর মরদেহ উদ্ধার, হ/ত্যা মামলায় যুবক গ্রেপ্তার পঞ্চগড়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১১০০ গাছের চারা রোপণ ও বিতরণ রাণীশংকৈলে ১০০ পিস ইয়াবাসহ একজন আটক দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী আজাদের বিছানাই ১০ বছরের ঠিকানা, অন্ধকার ঘরে অসহায় ঝমেলার দিন কাটে ঝিনাইগাতী সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ জব্দ রাণীশংকৈলে পানিতে ডুবে শিশুর মৃত্যু, গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু আগুনে ঝলসে ঢাকার বার্ন ইউনিটে ১৬ দিন, চিকিৎসা ব্যয়ে দিশেহারা সাব্বিরের পরিবার লালপুরে বিষপানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সুনিল কর্মকারের মৃত্যু নাটোরে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল

লালপুরে বিষপানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সুনিল কর্মকারের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:০১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

Lalpur

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে বিষপানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সুনিল কর্মকারের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে ঘাস মারার তরল বিষ পান করে সুনিল কর্মকার (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

মৃত সুনিল কর্মকার লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের অনিল কর্মকারের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার পর থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে কোনো একসময় সুনিল কর্মকার নিজ শয়নকক্ষে থাকা অবস্থায় অসুস্থ হয়ে বমি করতে থাকেন। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চাইলে তিনি ঘাস মারার তরল বিষ পান করার কথা জানান। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে অটোভ্যানে করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সুনিল কর্মকারের মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় লালপুর থানায় অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য রাজপাড়া থানা, আরএমপি, রাজশাহীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে বিষপানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সুনিল কর্মকারের মৃত্যু

আপডেট সময় : ০৮:০১:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬