
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে ঘাস মারার তরল বিষ পান করে সুনিল কর্মকার (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
মৃত সুনিল কর্মকার লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের অনিল কর্মকারের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার পর থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে কোনো একসময় সুনিল কর্মকার নিজ শয়নকক্ষে থাকা অবস্থায় অসুস্থ হয়ে বমি করতে থাকেন। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চাইলে তিনি ঘাস মারার তরল বিষ পান করার কথা জানান। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে অটোভ্যানে করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে সুনিল কর্মকারের মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় লালপুর থানায় অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য রাজপাড়া থানা, আরএমপি, রাজশাহীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.