ঢাকা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে সড়ক নির্মাণকাজের উদ্বোধন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা শিখতে রাজশাহীতে ৪ নগর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাগাতিপাড়ায় জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত শ্রীবরদী সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক মান্দায় জলবায়ুসহনশীল কৃষি ব্যবস্থা জোরদারের তাগিদ লালপুরে কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় পদ্মা এক্সপ্রেসে ছিনতাইয়ের পর যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ, নারীসহ আটক ৪ লালপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী টিটু গ্রেপ্তার ঈশ্বরদীতে আ’ধিপত্য বিস্তার নিয়ে গো/লাগু/লিতে ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গু/লিবি/দ্ধ গোদাগাড়ীতে চেক প্রতারণার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

লালপুরে সদ্য খনন করা ডোবায় ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:২৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

Lalpur 2 child died

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে সদ্য খনন করা ডোবায় ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে সদ্য খনন করা ডোবায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো, ঈশ্বরপাড়া গ্রামের আতিকুল ইসলামের মেয়ে সোহাগী খাতুন (প্রায় ১০ বছর) এবং ছেলে আবু বক্কর সিদ্দিক (৬)। তারা সম্পর্কে ভাই-বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে খাবার খেয়ে দুই শিশু বাড়ির আশপাশে খেলতে যায়। দুপুর আড়াইটার দিকে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৩টার দিকে বাড়ির পাশের একটি নির্মাণাধীন বাড়ির পূর্ব পাশে সদ্য খনন করা ডোবায় দুই শিশুকে পড়ে থাকতে দেখা যায়। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের ধারণা, খেলতে গিয়ে অসাবধানতাবশত দুই শিশু ডোবায় পড়ে পানিতে ডুবে যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়া মরদেহ গ্রহণের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

September 19, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে সদ্য খনন করা ডোবায় ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

আপডেট সময় : ০৮:২৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬