
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে সদ্য খনন করা ডোবায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঈশ্বরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো, ঈশ্বরপাড়া গ্রামের আতিকুল ইসলামের মেয়ে সোহাগী খাতুন (প্রায় ১০ বছর) এবং ছেলে আবু বক্কর সিদ্দিক (৬)। তারা সম্পর্কে ভাই-বোন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টার দিকে খাবার খেয়ে দুই শিশু বাড়ির আশপাশে খেলতে যায়। দুপুর আড়াইটার দিকে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৩টার দিকে বাড়ির পাশের একটি নির্মাণাধীন বাড়ির পূর্ব পাশে সদ্য খনন করা ডোবায় দুই শিশুকে পড়ে থাকতে দেখা যায়। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যদের ধারণা, খেলতে গিয়ে অসাবধানতাবশত দুই শিশু ডোবায় পড়ে পানিতে ডুবে যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যাতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়া মরদেহ গ্রহণের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.