পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু, আহত ২
- আপডেট সময় : ১১:৫৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে

পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু, আহত ২
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার কুশারীগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার কুশারীগাঁও গ্রামের মৃত বিহারুর ছেলে সহিরাম (৬০) এবং একই গ্রামের টিয়াকুরের স্ত্রী শান্তি রাণী (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শান্তি রাণী এলাকায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন। রোববার দুপুরে দোকানে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে সহিরাম, শান্তি রাণীসহ কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথে সহিরাম ও শান্তি রাণীর মৃত্যু হয়।
বজ্রপাতে আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মর্মান্তিক এ ঘটনায় কুশারীগাঁও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।






















