ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় খাদে তিন যানবাহন, নিহত ২ ও গরু নলডাঙ্গায় পরিত্যক্ত ব্যাগে মিলল ৬টি ককটেল, বোমা নিষ্ক্রিয়করণ দলের অভিযান কোচিংয়ে পরীক্ষায় পাস করা যায়, নৈতিক শিক্ষা অর্জনে নিয়মিত ক্লাস জরুরি- প্রতিমন্ত্রী ফরহাদ নলডাঙ্গায় অবৈধভাবে ধানের বীজ মজুদ ও প্যাকেটজাত, ৩০ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি ক্যানেলের পানি বন্ধ, ফসল নষ্টের শঙ্কায় কৃষকরা ১০ মাসে ২২১ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি লালপুরে ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কুলাউড়ার সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ

পঞ্চগড়ে ম্যাজিক চুলায় রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি (পঞ্চগড়):
  • আপডেট সময় : ০৯:০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ২৪৮ বার পড়া হয়েছে

Panchagarh accident news photo

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে ম্যাজিক চুলায় রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড়ে ম্যাজিক চুলায় রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের চাকলাহাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নাসিমা বেগম ওই এলাকার সহিমের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নাসিমা বেগম নিজ বাড়িতে ম্যাজিক চুলায় ভাত রান্না করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হলে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে মাইশা আক্তার বলেন, সকালে আমি পড়াশোনা করছিলাম। আম্মু ম্যাজিক চুলায় ভাত রান্না করছিলেন। হঠাৎ একটি শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি, আম্মু মেঝেতে পড়ে আছেন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌরভ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় একজন নারীকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

July 24, 2026

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে ম্যাজিক চুলায় রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ০৯:০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬