ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আটোয়ারীতে জমি নিয়ে বিরোধের জেরে কালীমন্দিরে ভাঙচুর, সাম্প্রদায়িক গুজব ছড়ানোর অভিযোগ আসামির মৃত্যুর গুজবে আগৈলঝাড়া থানায় হামলা, আহত ১০ পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে উদ্ধার অভিযান স্থগিত মোহনপুরে কীটনাশকের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা রায়গঞ্জে বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু রাজশাহীতে অনুমোদনহীন কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা বিলুপ্তির পথে স্বাধীনতার আগের রাজশাহীর ঐতিহ্যবাহী বেতশিল্প হাইকোর্টের রায়ে বৈধ সরোয়ার আলমগীরের প্রার্থিতা, ফটিকছড়িতে সমর্থকদের আনন্দ চাটমোহরে ভ্যানচালককে গলা কে’টে হ/ত্যা, অটোভ্যান উদ্ধার বাগাতিপাড়ায় ধাক্কায় বাঁকা হয়ে ঝুলছে বেইলি সেতুর উচ্চতা নিয়ন্ত্রণকারী গেট, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে উদ্ধার অভিযান স্থগিত

মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি (পঞ্চগড়):
  • আপডেট সময় : ১১:১৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

Panchagarh bokul pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে উদ্ধার অভিযান স্থগিত

পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে বকুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বকশীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে করতোয়া নদীতে মাছ ধরতে নামার পর একপর্যায়ে বকুল ইসলাম তীব্র স্রোতে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। পরে পঞ্চগড় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে রংপুর থেকে আসা ডুবুরি দলও নদীতে তল্লাশি চালায়।

পঞ্চগড় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুষার কান্তি রায় বলেন, “খবর পাওয়ার পরপরই আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে তল্লাশি চালায়। তবে নদীতে তীব্র স্রোত ও পর্যাপ্ত আলোর অভাবে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান স্থগিত করতে হয়েছে। শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।”

সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বলেন, দুপুর থেকে ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়েছেন। কিন্তু নদীর প্রবল স্রোতের কারণে নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি।

সংবাদ লেখা পর্যন্ত বকুল ইসলামের কোনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ, তীব্র স্রোতে উদ্ধার অভিযান স্থগিত

আপডেট সময় : ১১:১৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬