ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
 লালপুরে নেশার টাকার জন্য মাকে মারধর, ছেলের তিন মাসের কারাদণ্ড হবিগঞ্জ সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবির কঠোর অবস্থান, সর্বোচ্চ সতর্কতায় ৫৫ ব্যাটালিয়ন টাঙ্গাইলে হাত বাঁধা ও গলায় রশি পেঁচানো অবস্থায় নারীর মরদেহ উদ্ধার নাটোর আদালত ভবনে সিনিয়র আইনজীবীর ওপর হামলা, অভিযুক্ত আটক ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেপ্তার তেঁতুলিয়ায় হাফেজিয়া মাদ্রাসার ছাত্রী অপহরণের অভিযোগ, ৮ দিনেও উদ্ধার হয়নি পঞ্চগড়ে সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী ও যুব মহিলা লীগ নেত্রী নিলুফার কারাগারে মান্দার শিক্ষা খাতে উন্নয়নের ছোঁয়া, ৪ প্রতিষ্ঠানের জন্য সাড়ে ৮ কোটি টাকা বরাদ্দ মোহনপুরে ৩৮৭ পিস ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহী বোয়ালিয়া মডেল থানার প্রথম নারী ওসি মাসুমা মুস্তারীকে নারী উদ্যোক্তা ফোরামের ফুলেল শুভেচ্ছা

নাটোর আদালত ভবনে সিনিয়র আইনজীবীর ওপর হামলা, অভিযুক্ত আটক

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৩৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

Natore crime news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোর আদালত ভবনে সিনিয়র আইনজীবীর ওপর হামলা, অভিযুক্ত আটক

নাটোর আদালত ভবনে জমি-সংক্রান্ত বিরোধের জেরে আসাদুল ইসলাম নামে এক সিনিয়র আইনজীবীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত কাবিল উদ্দিনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) দুপুরে নাটোর আদালতের নতুন ভবনে নিজ দপ্তরে বসে থাকা অবস্থায় লাঠি দিয়ে তাকে মারধর করা হয়। আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহত আসাদুল ইসলাম নাটোর জজকোর্টের সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের গোটিয়া গ্রামের বাসিন্দা আসাদুল ইসলামের সঙ্গে পার্শ্ববর্তী মহিষমারী গ্রামের কাবিল উদ্দিনের দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি এ বিষয়ে আদালতে নিষেধাজ্ঞার আবেদন করেন আসাদুল ইসলাম। সোমবার ওই আবেদনের শুনানি শেষে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করলে অভিযুক্ত কাবিল উদ্দিন ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে অভিযোগ।

এরপর একটি ব্যাগ ও লাঠি নিয়ে তিনি আদালতের নতুন ভবনে আসাদুল ইসলামের দপ্তরে গিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। তার চিৎকার শুনে আশপাশের আইনজীবী ও আদালত-সংশ্লিষ্ট ব্যক্তিরা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

হাসপাতালে চিকিৎসাধীন আসাদুল ইসলাম বলেন, হামলাকারী তাকে গুরুতরভাবে আঘাত করার উদ্দেশ্যেই এসেছিলেন। তার ব্যাগে একটি হাতুড়িও ছিল। সহকর্মীদের দ্রুত হস্তক্ষেপে তিনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে জানান।

ঘটনার নিন্দা জানিয়ে জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান রাব্বানী বলেন, আদালত প্রাঙ্গণের মতো একটি স্থানে একজন সিনিয়র আইনজীবীর ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, হামলাকারী কাবিল উদ্দিনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোর আদালত ভবনে সিনিয়র আইনজীবীর ওপর হামলা, অভিযুক্ত আটক

আপডেট সময় : ০৯:৩৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬