ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে শেয়ালের কামড়ে শিশুসহ আহত ৯, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: দেবীগঞ্জের পিআইও বাবুল চন্দ্র রায় বদলি, গঠিত দুটি তদন্ত কমিটি বাগাতিপাড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা লালপুরে প্রশাসনিক জটিলতায় বিপাকে ইটভাটা শিল্প, ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি বাগাতিপাড়ায় ইজিবাইকের ধাক্কায় প্রথম শ্রেণির শিক্ষার্থী আয়েশা’র মৃত্যু লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার ১ সেন্টিমিটার ওপরে, তিস্তা পাড়ে আতঙ্ক রাজশাহীতে ৩ লাখাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নাটোরে তিন দিনব্যাপী আম প্রদর্শনী ও ফল মেলা শুরু

লালপুরের সাজিদ জুট মিলে ডাকাতির রহস্য উদঘাটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০২:৫১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

news pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরের সাজিদ জুট মিলে ডাকাতির রহস্য উদঘাটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে লুণ্ঠিত মালামাল উদ্ধার; ডাকাতির কাজে ব্যবহৃত যানবাহনও জব্দ

নাটোরের লালপুর উপজেলার অর্জনপুর বরমহাটি ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত সাজিদ জুট মিলে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও লালপুর থানা পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- মাহতাব মৃধা (৩২), লিটন প্রামানিক (৪৬), সেলিম হোসেন (৩২), সাদ্দাম হোসেন (৩৫), আব্দুল খালেক (৩৪) এবং সাগর শেখ (২২)। তাদের সবার বাড়ি পাবনা জেলার বিভিন্ন এলাকায়।

মঙ্গলবার (২৩ জুন) বেলা এগারোটার দিকে নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার শরিফুল হক।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার শরিফুল হক বলেন, গত ৩০ মে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ১২ থেকে ১৪ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাজিদ জুট মিলে প্রবেশ করে। তারা প্রতিষ্ঠানের এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারসহ চারজন কর্মচারীকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং হাত-পা ও চোখ-মুখ বেঁধে পৃথক কক্ষে আটকে রাখে। এরপর রাত সাড়ে ১২টা থেকে ভোর পৌনে ৫টা পর্যন্ত প্রায় ৮৩ লাখ ৬০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতরা ডাকাতির কাজে ধারালো অস্ত্র, চাপাতি, লোহার রড ও কাটার মেশিন ব্যবহার করে এবং ট্রাকযোগে লুণ্ঠিত মালামাল সরিয়ে নেয়।

পুলিশ সুপার বলেন, এ ঘটনায় জুট মিলের মালিক সাজিদ মল্লিক বাদী হয়ে লালপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনার পর নাটোর ডিবি পুলিশ ও লালপুর থানা পুলিশের একটি বিশেষ টিম যৌথ অভিযান শুরু করে। এরই একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনা জেলার আটঘরিয়া ও সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আভিযানিক টিম। একই সঙ্গে তারা পাবনা সদর থানার বড় বাজার এলাকা থেকে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩০০ কেজি তামার তার, ডাকাতির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মিনি পিকআপ, একটি ব্যাটারিচালিত চার্জার ভ্যান, পাঁচটি মোবাইল ফোন এবং লুণ্ঠিত মালামাল বিক্রির নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করে।

পুলিশ সুপার শরিফুল হক আরও বলেন, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যে কারাগারে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরের সাজিদ জুট মিলে ডাকাতির রহস্য উদঘাটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৫১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬