ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাটগ্রাম সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে বিএসএফের ককটেল বিস্ফোরণ ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথির উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ বাগাতিপাড়ায় বাউয়েটের ২৩তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত মান্দায় পানি সেচের মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি, ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার পুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, কমছে আবাদি জমি রাবিতে শিবিরের ‘গুমের নাটক’ অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ নলডাঙ্গায় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ, ভ্রাম্যমাণ বিক্রেতাকে জরিমানা বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণ মামলার প্রধান আসামি আসলাম গ্রেপ্তার মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঐচ্ছিক তহবিলের অর্থ বিতরণ

ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথির উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথির উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ

শেরপুরের ঝিনাইগাতীতে কিশোরীদের আত্মকর্মসংস্থান ও আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) ঝিনাইগাতী ব্র্যাক অফিসে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৩২ জন কিশোরী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানি। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শওকত আলম। তিনি অংশগ্রহণকাআরী কিশোরীদের হাঁস-মুরগি পালনের আধুনিক কৌশল, রোগ প্রতিরোধে সময়োপযোগী টিকাদানের গুরুত্ব, খাদ্য ব্যবস্থাপনা, পরিচর্যা এবং খামার পরিচালনার বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৩২ জন কিশোরীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী ফারহানা মিল্কী, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী, ঝিনাইগাতী এরিয়া ম্যানেজার মো. সাইদুজ্জামান এবং উপজেলা অফিসার হোসনে আরা পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আয়োজকরা জানান, কিশোরীদের দক্ষতা উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারী কিশোরীরা পারিবারিক পর্যায়ে হাঁস-মুরগি পালন করে নিজেদের আয় বৃদ্ধি করার পাশাপাশি পরিবারের পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে ব্র্যাক স্বপ্নসারথির উদ্যোগে কিশোরীদের হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে প্রশিক্ষণ

আপডেট সময় : ০৯:৫৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬