ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক
- আপডেট সময় : ০২:৩২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ২০৫ বার পড়া হয়েছে

ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক
শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও একটি কাভার্ড ভ্যান আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিনাইগাতী উপজেলার ছোট গজনী সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে ১ হাজার ২৩৪ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ এবং একটি কাভার্ড ভ্যান আটক করতে সক্ষম হয়।
বিজিবি জানায়, আটককৃত ভারতীয় মদ ও কাভার্ড ভ্যানের মোট সিজার মূল্য প্রায় ৩০ লাখ ৫১ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, মাদক নির্মূলে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।



















