ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চিকিৎসকের অবহেলার অভিযোগে নাটোরে মা ও শিশু সদনে ভাঙচুর, নবজাতকের মৃত্যু গোদাগাড়ীতে সজিনা গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাজশাহীতে কি’শোরী ধ র্ষ ণ মামলায় ধর্মযাজক বেকসুর খালাস সাপাহারে অবৈধ ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার গোদাগাড়ীতে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশ পঞ্চগড়ে একই দিনে সাপের কামড়ে আহত দুই; একজনকে দেওয়া হয়েছে এন্টিভেনাম, অন্যজন পর্যবেক্ষণে মান্দায় জলাবদ্ধতায় পানিবন্দি ২০০ পরিবার; প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার বিতরণ মেধাবীদের যথাযথ মূল্যায়নে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: ভূমিমন্ত্রী পঞ্চগড়ে গরু নিয়ে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু কেশরহাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল; হুমকিতে দেশীয় মাছের অস্তিত্ব

জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৭:৫৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬ ২০৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু

পর্যায়ক্রমে বাজারে আসবে বিভিন্ন জাতের আম

জৈষ্ঠ্যের প্রথম দিনেই রাজশাহীতে শুরু হয়েছে আম পাড়া। শুক্রবার (১৫ মে) থেকে বাগান থেকে গুটি জাতের আম সংগ্রহ শুরু করেছেন চাষিরা। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো চলতি মৌসুমের আম বাজারজাতকরণ।

সকালে রাজশাহী নগরী ও আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চাষি ও ব্যবসায়ীরা বাগান থেকে গুটি আম সংগ্রহ করছেন। শুক্রবার থেকেই স্থানীয় বাজারগুলোতে গুটি আম পাওয়া যাবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আম ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের নির্ধারিত সময় অনুযায়ী ১৫ মে থেকে গুটি আম পাড়া শুরু হয়েছে। এখনো অল্প পরিমাণ আম সংগ্রহ করা হচ্ছে। শনিবার বানেশ্বর হাটে আম বিক্রির পরিকল্পনা রয়েছে। তবে মৌসুমের প্রথম দিন হওয়ায় খুব বেশি আম পাড়া হচ্ছে না।

আরেক চাষি রেজাউল করিম জানান, নগরীর বুধপাড়া এলাকায় গুটি আম নামানো শুরু হয়েছে। কয়েকদিন পর থেকে ব্যাপকভাবে আম সংগ্রহ শুরু হবে।

আমের দাম প্রসঙ্গে তিনি বলেন, “আজই প্রথম আম পাড়া শুরু হলো। বাজারে নেওয়ার পরই বোঝা যাবে কী দামে আম কেনাবেচা হচ্ছে।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, অপরিপক্ব আম বাজারজাত ঠেকাতে এবং আমের গুণগত মান বজায় রাখতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আম সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘোষিত সূচি অনুযায়ী, ২২ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রানীপছন্দ ও লক্ষণভোগ, ৩০ মে থেকে হিমসাগর ও খিরসাপাত সংগ্রহ করা যাবে। এছাড়া ১০ জুন থেকে বানানা ম্যাঙ্গো ও ল্যাংড়া এবং ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি বাজারজাত করা হবে।

এদিকে বারি আম-৪ সংগ্রহ শুরু হবে ৫ জুলাই, আশ্বিনা ১০ জুলাই এবং গৌড়মতি ১৫ জুলাই থেকে সংগ্রহ করা যাবে। তবে কাটিমন ও বারি আম-১১ জাতের আম সারা বছরই সংগ্রহ করা সম্ভব বলে জানিয়েছে কৃষি বিভাগ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ১৯ হাজার ৩৬২ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে প্রায় ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন, যার বাজারমূল্য প্রায় ৭৮০ কোটি টাকার বেশি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জৈষ্ঠ্যের প্রথম দিনে গুটি আম দিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু

আপডেট সময় : ০৭:৫৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬