ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ লালপুরে ৩১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজশাহীতে সড়ক অবরোধ, তীব্র যানজট ও ভোগান্তি শ্রমিকদের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা নেসকোর চেয়ারম্যান হলেন গোদাগাড়ীর কৃতী সন্তান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন মোহনপুরে শিব নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে, প্লাবনের শঙ্কায় বিস্তীর্ণ জনপদ জাসাস নেতা আকবর আলীর ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগে নলডাঙ্গায় মানববন্ধন জাতীয় জরিপে লিগ্যাল এইড সচেতনতায় দেশের সেরা চারে ঠাকুরগাঁও মোহনপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমাণ আদালত, ১০ হাজার টাকা জরিমানা

সিংড়ায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে এক ছাগল ব্যবসায়ী নিহত, আহত ৩

সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৩২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ১৬৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে এক ছাগল ব্যবসায়ী নিহত, আহত ৩

নাটোরের সিংড়ায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে মোহাম্মদ আলী নামে ৩৫ বছরের এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যান চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স সিংড়া ফিলিং স্টেশনের সামনে নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় কিছু সময় সহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত মোহাম্মদ আলী উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আচোঁল কোট এলাকার আবু হোসেনের ছেলে এবং পেশায় একজন ছাগল ব্যবসায়ী ছিলেন। আহতরা হলেন,

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরগামী একটি ট্রাক (রেজি: ঢাকা মেট্রো-ট-২২-০৬৫৫) যাত্রীবাহী একটি অটোভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ভ্যানে থাকা ছাগল ব্যবসায়ী আলী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় একই উপজেলার বালুভরা গ্রামের বাসিন্দা ৬০ বছরের অটোভ্যান চালক আজাহার আলী গুরুতর আহত হন। এছাড়াও ওই অটোভ্যানের যাত্রী ৪৯ বছর বয়সী আফসার আলী ও ৪৫ বছরের সিরাজ উদ্দিন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ভ্যানচালক আজাহার আলীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার্ড করেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনার পর কিছু সময় আতঙ্ক সৃষ্টি হলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ওসি আরও জানান, এঘটনায় প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণ করেছে হাইওয়ে থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় ট্রাক-অটোভ্যান সংঘর্ষে এক ছাগল ব্যবসায়ী নিহত, আহত ৩

আপডেট সময় : ০৫:৩২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬