ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতী সীমান্তে ১ হাজার ২৩৪ বোতল ভারতীয় মদ ও কাভার্ড ভ্যান আটক তালায় ভ’য়াব’হ সড়ক দু’র্ঘ’টনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মাধবপুরে সড়ক দু/র্ঘ/টনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কিশোরগঞ্জে চালবোঝাই পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত রাজশাহীর সিটি হাট ঘিরে পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ গোমস্তাপুরে মহানন্দা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার বাগাতিপাড়ায় গৃহবধূকে সং/ঘব/দ্ধ ধ/র্ষ/ণে/র অভিযোগ, থানায় মামলা পুঠিয়ার পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে উ/ল্টে নিহত ১৫, আহত অন্তত ১০ সিংড়ায় চোরের কাছ থেকে ফ্রিজ কেনার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

পঞ্চগড়ে মাদকের আসর থেকে মা-ছেলেসহ ১২ জন আটক

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়:
  • আপডেট সময় : ০৯:৪৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ১৮৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে মাদকের আসর থেকে মা-ছেলেসহ ১২ জন আটক

দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১১ জনের ৬ মাসের কারাদণ্ড, একজনের বিরুদ্ধে মাদক মামলা

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাদকের আসর থেকে মা, ছেলে ও নাতিসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১১ জনকে ভ্রাম্যমাণ আদালত ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। অপরদিকে এক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে পুলিশের একটি দল এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন।

গ্রেফতার ও সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— চিলাহাটি ইউনিয়নের নগর ভাউলাগঞ্জ এলাকার মজিবর রহমানের স্ত্রী তহমিনা বেগম (৭৫), তার ছেলে মো. হানিফ (৪৪) ও নাতি মো. মিস্টার আলী (২৩)। এছাড়া একই ইউনিয়নের টোকরাভাষা এলাকার জিয়াউর রহমান (২৬), ভাউলাগঞ্জ এলাকার রনি ইসলাম (২৪), সুমন ইসলাম (২২), তোকির আলম (৩৪), টেপিগঞ্জ ইউনিয়নের কমল রায় (২৫), নীলফামারীর ডোমার উপজেলার হানিফ (২৪) ও জহুরুল ইসলাম (৩২), এবং বোদা উপজেলার রাগিব ইয়াছার (২২) ও মামুনুর রশিদ (৩০) রয়েছেন।

পুলিশ জানায়, তহমিনা বেগমের বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালিত হয়ে আসছিল এবং সেখানে নিয়মিত মাদকসেবীদের আসর বসত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বাড়িটি ঘিরে ফেলে এবং সেখানে অবস্থানরতদের আটক করে।

এ সময় তহমিনা বেগমের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিদের স্বীকারোক্তির ভিত্তিতে ১১ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই ঘটনায় মাদক ব্যবসার অভিযোগে তহমিনা বেগমকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। আটক ব্যক্তিদের রোববার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে মাদকের আসর থেকে মা-ছেলেসহ ১২ জন আটক

আপডেট সময় : ০৯:৪৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬