ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু লালপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে রাজমিস্ত্রীর মৃত্যু বাগাতিপাড়ায় ঈদের ছুটিতে গ্রামে এসে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলেন একই পরিবারের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আক্কেলপুরে জমিজমা বিরোধে যুবককে ছু/রি/কা/ঘা/তে হ’ত্যা সৌদি আরবের সঙ্গে মিল রেখে গোমস্তাপুরে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত নরসিংদীতে শিশুর মাথায় পাতিল আটকে বিপত্তি, ওয়ার্কশপে নিয়ে কেটে খুলতে হলো সিলভারের পাতিল

নাটোরে ১৯ হাজার পোস্টাল ভোট বদলে দিতে পারে নির্বাচনী সমীকরণ

জেলা প্রতিনিধি | নাটোর:
  • আপডেট সময় : ১২:২৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬ ৪৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ১৯ হাজার পোস্টাল ভোট বদলে দিতে পারে নির্বাচনী সমীকরণ

প্রবাসী ও দায়িত্বপ্রাপ্ত ভোটারদের ব্যালট হয়ে উঠছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ‘তুরুপের তাস’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন নিজ এলাকা ও দেশের বাইরে অবস্থানরত ভোটাররা। নাটোর জেলায় পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৯ হাজার ৩৮৭ জন ভোটার। সংশ্লিষ্টদের মতে, এই বিপুলসংখ্যক ভোট সংসদীয় চারটি আসনের জয়-পরাজয়ের হিসাব পাল্টে দিতে পারে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নাটোরের চারটি সংসদীয় আসনে নিবন্ধিত পোস্টাল ভোটারের মধ্যে ১১ হাজার ১৪১ জন বিশ্বের ১০৪টি দেশে অবস্থানরত প্রবাসী। যা মোট নিবন্ধনের অর্ধেকেরও বেশি। প্রবাসী ভোটারদের মধ্যে পুরুষ ৯ হাজার ৩৪৩ জন এবং নারী ১ হাজার ৭৯৮ জন। সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, দুবাইসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশ থেকে তারা পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।

অন্যদিকে দেশের অভ্যন্তরে সরকারি চাকরিজীবী ও নির্বাচনী দায়িত্বে থাকা ৮ হাজার ২৪৬ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। এদের মধ্যে ৬ হাজার ৩৩৮ জন সরকারি চাকরিজীবী, ১ হাজার ৪৬৪ জন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, ৩৭৫ জন আনসার ও ভিডিপি সদস্য এবং ৬৯ জন কারাবন্দী ভোটার রয়েছেন।

আসনভিত্তিক হিসাবে পোস্টাল ভোটে সবচেয়ে এগিয়ে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসন। এখানে নিবন্ধন করেছেন ৩ হাজার ৩৪৩ জন ভোটার। এরপর নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে ২ হাজার ৮৮৩ জন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ২ হাজার ৭৯৬ জন এবং নাটোর-৩ (সিংড়া) আসনে ২ হাজার ১০৫ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রবাসী ভোটারদের সরাসরি প্রভাবিত করার সুযোগ কম থাকায় এই ভোটগুলো নিরপেক্ষভাবে গণনায় যুক্ত হলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, পোস্টাল ব্যালটকে গুরুত্ব দিয়েই আগেভাগে নির্বাচনী প্রস্তুতি নেওয়া হয়েছে। আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। প্রবাসীদের ভোট যেন ধানের শীষের পক্ষে আসে, সে জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নাটোর-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল হাকিম বলেন, তফসিল ঘোষণার আগেই প্রবাসী ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করা হয়েছে। প্রবাসী ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং দলীয়ভাবে বিদেশে ক্যাম্পেইন চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে দলীয় প্রার্থীদের তুলনায় স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রবাসী ভোটারদের কাছে পৌঁছানো কিছুটা কঠিন বলে মত সংশ্লিষ্টদের।

নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. ইয়াসির আরশাদ রাজন বলেন, দলীয় প্রার্থীদের জন্য প্রবাসী ভোটারদের কাছে বার্তা পৌঁছানো সহজ হলেও স্বতন্ত্র প্রার্থীদের জন্য চ্যালেঞ্জ রয়েছে। এরপরও পোস্টাল ব্যালটকে গুরুত্ব দিয়ে তাদের নির্বাচনী কৌশল সাজানো হচ্ছে।

এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পোস্টাল ভোটের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আলাদা টিম গঠন করা হয়েছে এবং নির্বাচনের দিন ১২ তারিখ পোস্টাল ভোট গণনা করে মূল ভোটের সঙ্গে একসঙ্গে যুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে ১৯ হাজার পোস্টাল ভোট বদলে দিতে পারে নির্বাচনী সমীকরণ

আপডেট সময় : ১২:২৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬