সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১ ৬০১ বার পড়া হয়েছে
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় সাপের কামড়ে সোনিয়া খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার খাজুরার মহিষডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। সোনিয়া একই গ্রামের জুয়েল হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে নিজ বাড়িতে কাজ করার সময় তার পায়ে বিষাক্ত সাপ কামড় দেয়। আহত অবস্থায় সোনিয়াকে কবিরাজ ডেকে ঔষধি গাছ খাওয়ানো হয়।
এতে অবস্থার আরও অবনতি হলে রবিবার সকাল দশটার দিকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।




















