ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার আটোয়ারীতে স্বর্ণের চেইন বদলে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় বটগাছের মগডালে আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বাগাতিপাড়ায় সোয়া ২ কোটি টাকার সেচ প্রকল্প অচল, ৮ কিলোমিটার ড্রেন অকেজো পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন রাণীশংকৈলে জাতীয় যুব দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন

রহনপুর–ঈশ্বরদী কমিউটার ট্রেনের সৌন্দর্য বর্ধন উদ্বোধন করলেন রেলওয়ের জিএম

এম এম মামুন:
  • আপডেট সময় : ০২:৫২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ২৬২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রহনপুর–ঈশ্বরদী কমিউটার ট্রেনের সৌন্দর্য বর্ধন উদ্বোধন করলেন রেলওয়ের জিএম

এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বগিতে সিট কভার সংযুক্ত

পশ্চিমাঞ্চল রেলওয়ের ঈশ্বরদী–রাজশাহী–রহনপুরগামী কমিউটার ট্রেনে সৌন্দর্য বর্ধন কার্যক্রমের অংশ হিসেবে নতুন সিট কভার সংযুক্ত করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচোলের এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের সৌজন্যে এসব সিট কভার প্রদান করা হয়।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিট কভার সংযুক্তিকরণের উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত বিশ্বাস, প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. আমিনুল হাসান, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মো. ইসহাক আলী এবং অধ্যক্ষ মোসাঃ মরিয়ম খাতুন।

উদ্বোধনী বক্তব্যে জিএম ফরিদ আহমেদ বলেন, “রেলের আধুনিকায়নে পশ্চিমাঞ্চল রেলওয়ে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। যাত্রী সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। সিট কভার সংযুক্তিকরণ সেই প্রচেষ্টারই অংশ।”

তিনি সামাজিক উদ্যোগে সহযোগিতা করায় এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এ ধরনের উদ্যোগ রেলের যাত্রীসেবা আরও সমৃদ্ধ করবে।”

November 30, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রহনপুর–ঈশ্বরদী কমিউটার ট্রেনের সৌন্দর্য বর্ধন উদ্বোধন করলেন রেলওয়ের জিএম

আপডেট সময় : ০২:৫২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫