মান্দায় জামায়াতের উদ্যোগে ফুটবল বিতরণ অনুষ্ঠান
- আপডেট সময় : ০৪:৩৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে

মান্দায় জামায়াতের উদ্যোগে ফুটবল বিতরণ অনুষ্ঠান
স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ফুটবল তুলে দেন অতিথিরা
নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার উদ্যোগে ফুটবল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের অফিস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফুটবল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমীর এবং নওগাঁ–৪ (মান্দা) আসনের এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব।
উপজেলা জামায়াতের আমীর ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াস খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাজলিসুল মোফাসসিরীনের সভাপতি ও জামায়াত মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, চককামদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মৃধা প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে ফুটবল তুলে দেন।




















