ঢাকা ০২:৩২ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু

রাজশাহী-৩ আসনে জামায়াত প্রার্থীর দশ হাজার মোটরসাইকেল র‌্যালি!

স্টাফ রিপোর্টার এম এম মামুনঃ
  • আপডেট সময় : ০৩:১৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ২৫৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী-৩ আসনে জামায়াত প্রার্থীর দশ হাজার মোটরসাইকেল র‌্যালি!

দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইলেন অধ্যাপক আবুল কালাম আজাদ; পবা-মোহনপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ

রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির মহানগর শাখার সহকারী সেক্রেটারি এবং ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদের নেতৃত্বে দশ হাজার মোটরসাইকেলের বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি চলাকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান তিনি। কর্মীরাও জামায়াতের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় মোহনপুর উপজেলার বড়াইল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়। পরে পবা–মোহনপুর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কাশিয়াডাঙ্গা কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয় কর্মসূচি। র‌্যালিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তাদের হাতে ছিল দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড। ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে দুই পাশের মানুষের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা জানান অধ্যাপক আজাদ।

র‌্যালি শেষে বক্তব্যে তিনি বলেন, ‘এ আসনে জনগণের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যকর ব্যবস্থা নিতে ইশতেহার প্রস্তুত করা হচ্ছে। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বিগত সময়ের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করে পবা–মোহনপুরকে দেশের একটি মডেল আসন হিসেবে গড়ে তোলা হবে।’

শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন—জামায়াতের রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ, তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, সহকারী প্রচার ও মিডিয়া সম্পাদক মোস্তাফিজুর রহমান আশু, মোহনপুর উপজেলা জামায়াতের আমির জিএম আব্দুল আওয়ালসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী-৩ আসনে জামায়াত প্রার্থীর দশ হাজার মোটরসাইকেল র‌্যালি!

আপডেট সময় : ০৩:১৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫