বাউয়েট ক্যাম্পাসে ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ০৪:১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ২১৬ বার পড়া হয়েছে

বাউয়েট ক্যাম্পাসে ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নাটোরের বাগাতিপাড়ার কাদিরাবাদে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট), কাদিরাবাদ ক্যাম্পাসে ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সকালে ক্যাম্পাসের প্লাজা থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিদায়ী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. লুৎফর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক কর্ণেল হ্লা হেন মং (অব.), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব.), বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, শিক্ষক-কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী।
র্যালি শেষে বাউয়েট প্লাজায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়। দিনব্যাপী আয়োজনে ছিল আলপনা আঁকা, সিগনেচার ফেস্ট, শাড়ি-পাঞ্জাবি ডে এবং গ্রুপ ফটোসেশন।
সন্ধ্যায় বাউয়েট কালচারাল ক্লাব এবং “আফটার ম্যাথ” ব্যান্ডের অংশগ্রহণে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানটি সমন্বয় করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা মোঃ মাছুদার রহমান।
এর আগে বুধবার (১২ নভেম্বর) বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে ক্রেস্ট প্রদান ও গ্রাজুয়েশন ডিনার অনুষ্ঠিত হয়।



















