ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, পানি-জুস বিতরণ ও বিশ্রাম ছাউনি চালু বাগাতিপাড়ায় ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক দুই, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা বাউয়েটে কম্পিউটার সোসাইটির প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ‘ইমো হ্যাকার’ সাগর স্বস্ত্রীক গ্রেফতার, ইয়াবা-ট্যাপেন্টাডল উদ্ধার বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় অ’জ্ঞাত যুবকের মৃ’ত্যু লালপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৪, মোবাইল কোর্টে কারাদণ্ড লালপুরে গ্রাম পুলিশের গলায় ফাঁ/স দিয়ে আ/ত্মহ/ত্যা, অপমৃত্যু মামলা রুজু তায়কোয়ানডো ফেডারেশনে অনিয়মের অভিযোগ, স্বর্ণজয়ী লুবাবার ক্যারিয়ার হুমকিতে নাটোরে ফ্রেন্ডস ক্লাব রক্ষার দাবিতে মানববন্ধন

আটোয়ারীতে শিক্ষকের বিরুদ্ধে যৌ’ন নি-পীড়নের অভিযোগে বি/ক্ষোভ ও সড়ক অবরোধ

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়ঃ
  • আপডেট সময় : ০১:২৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ২২৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আটোয়ারীতে শিক্ষকের বিরুদ্ধে যৌ’ন নি-পীড়নের অভিযোগে বি/ক্ষোভ ও সড়ক অবরোধ

পঞ্চগড়ের আটোয়ারীতে এক শিক্ষক কর্তৃক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (৫ নভেম্বর) দুপুরে আটোয়ারী উপজেলার প্রেসক্লাব সড়কের সামনে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রথমে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে, পরে সড়ক অবরোধে যায়।

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে অভিযুক্ত শিক্ষক নাসির উদ্দীনকে আসামি করে আটোয়ারী থানায় মামলা দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর আটোয়ারী উপজেলার বড়দাপ আদর্শ উচ্চ বিদ্যালয়ে যৌন নিপীড়নের ঘটনাটি ঘটে।
লিখিত অভিযোগে বলা হয়, শ্রেণিকক্ষে একা থাকা অবস্থায় সহকারী শিক্ষক (আইসিটি) নাসির উদ্দীন শিক্ষার্থীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন।
বাড়িতে গিয়ে শিক্ষার্থী ঘটনাটি তার বাবা-মাকে জানায়।

এ ঘটনার পর শিক্ষার্থীর মা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র রায় জানান, “মেয়েটির মা আমাকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার পর আমরা বিষয়টি তদন্তে ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছি।”

অভিযুক্ত শিক্ষক নাসির উদ্দীনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন, পরে কথা বলবেন, এরপর ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একজন প্রভাবশালী ব্যক্তি ঘটনাটি ধামাচাপা দিতে আর্থিক লেনদেনের চেষ্টা করেছেন।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার জানান, “বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনার পর ভুক্তভোগীর মা অভিযোগ দিয়েছেন। আমরা সেটি মামলা হিসেবে গ্রহণ করেছি। সার্ভার সমস্যার কারণে আনুষ্ঠানিক রেকর্ড কিছুটা বিলম্বিত হচ্ছে, তবে মামলাটি প্রক্রিয়াধীন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আটোয়ারীতে শিক্ষকের বিরুদ্ধে যৌ’ন নি-পীড়নের অভিযোগে বি/ক্ষোভ ও সড়ক অবরোধ

আপডেট সময় : ০১:২৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫