সংবাদ শিরোনাম ::
আ.লীগ নেতা তোফায়েল আহমেদ প্রয়াত
নিউজ ডেস্ক:
- আপডেট সময় : ০৫:৪১:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ৩৬২ বার পড়া হয়েছে

আ.লীগ নেতা তোফায়েল আহমেদ প্রয়াত
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তিনি রাজধানীর এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ভাতিজা ও সাবেক এমপি আলী আজম মুকুলের ব্যক্তিগত সহকারী সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ দিন ধরে তিনি হুইলচেয়ার ওপর নির্ভরশীল ছিলেন। স্ট্রোকের কারণে তাঁর দেহের একটি অংশ প্যারালাইজড হয়ে যায় এবং নিয়মিত চিকিৎসার আওতায় ছিলেন।
তোফায়েল আহমেদ ছিলেন ৯ বার জাতীয় সংসদের সদস্য। সর্বশেষ ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি অনেক বছর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
সূত্র- জাগো নিউজ

















