সংবাদ শিরোনাম ::
রাণীশংকৈলে বজ্রপাতে দুই সন্তানের জননীর মৃত্যু!
নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০২:৫০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ৩০৪ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে বজ্রপাতে দুই সন্তানের জননীর মৃত্যু!
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাঠে গরু আনতে গিয়ে জেলেখা আক্তার (৩৩) নামে দুই সন্তানের এক জননী বজ্রপাতে নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের লক্ষিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জেলেখা আক্তার ওই এলাকার মমতাজ মাস্টারের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে আকাশে অনেক মেঘ দেখে বাড়ির পশ্চিম পাশে খোলা মাঠ থেকে গরু আনতে যান জেলেখা আক্তার। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় তিনি। এ ঘটনায় মৃতের পরিবার ও এলাকায় চলছে শোকের ছায়া নেমে এসেছে।
বজ্রপাতে দুই সন্তানের জননী জেলেখা আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম।
উপজেলার লক্ষিরহাট গ্রামে গরু আনতে গিয়ে (৩৩) নামে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।




















