ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খেলাধুলার মাধ্যমে গড়ে উঠবে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দক্ষ নতুন প্রজন্ম- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বিয়ানীবাজারে যুবকের হাত বাঁ//ধা ঝু-ল-ন্ত লা/শ উদ্ধার, হ//ত্যার অভিযোগ পরিবারের ঠাকুরগাঁওয়ে মা’দকাস’ক্ত স্বামীর নি”র্যা”ত”নে অন্তঃস’ত্ত্বা গৃহবধূর মৃ//ত্যু/র অভিযোগ স্বাধীনতা-সার্বভৌমত্ব সংকটে জিয়ার পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে- সংসদের হুইপ দুলু গত ১৭ বছরে দুর্বিত্তায়নের রাজনীতি রাষ্ট্রের অবসান, সন্ত্রাসী অপরাধী চক্র নির্মূল হবে- স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে ১ মাস পূর্বের লুডু খেলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘ’র্ষ, আহত ২০ রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী পালিত বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় মা’নসিক ভা’রসাম্যহীন ব্যক্তির মৃ-ত্যু বাগাতিপাড়ায় ঈদ পুনর্মিলনী করেছে এসএসসি ২০০৩-০৪ ব্যাচ লালপুরে ডোবায় পড়ে দিনমজুরের মৃত্যু

রাজশাহী শিরোইল টার্মিনালে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

এম এম মামুন:
  • আপডেট সময় : ১১:৩১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ৩১৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী শিরোইল টার্মিনালে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজশাহীর শিরোইল ঢাকা বাস টার্মিনাল এলাকায় রাস্তার ওপর ভ্যান রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সোমবার (১৬ জুন) দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত দফায় দফায় চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে পুলিশ ও সিটি পেট্রোলিং সিআরটি টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর পঞ্চবটি এলাকার যুবদল নেতা মো. সজল আলী তার ডেলিভারি ভ্যান রাস্তার পাশে রেখে একটি দোকানে মালামাল দিচ্ছিলেন। এ সময় এক অটোচালকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সজল ওই অটোচালককে থাপ্পড় মারেন। ঘটনা দেখে পাশেই থাকা আম ব্যবসায়ী মো. রনি (৩২) প্রতিবাদ জানালে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। মুহূর্তেই বিষয়টি রূপ নেয় সংঘর্ষে। সজলের সঙ্গে থাকা রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত, সাবেক মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদকসহ প্রায় ৪০-৪৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে জড়ো হন।

অপরদিকে, রনি নেতৃত্বে ২৫-৩০ জন ব্যক্তি পাল্টা অবস্থান নেন। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং হাতাহাতির ঘটনা ঘটে। এতে পুরো টার্মিনাল এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে বোয়ালিয়া মডেল থানার পুলিশসহ এবং সিটি পেট্রোলিং সিআরটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অবস্থা স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী শিরোইল টার্মিনালে দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট সময় : ১১:৩১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫