ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল, পানি-জুস বিতরণ ও বিশ্রাম ছাউনি চালু বাগাতিপাড়ায় ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক দুই, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা বাউয়েটে কম্পিউটার সোসাইটির প্রজেক্ট ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লালপুরে ‘ইমো হ্যাকার’ সাগর স্বস্ত্রীক গ্রেফতার, ইয়াবা-ট্যাপেন্টাডল উদ্ধার বাগাতিপাড়ায় ট্রেনের ধা/ক্কা/য় অ’জ্ঞাত যুবকের মৃ’ত্যু লালপুরে মাদকবিরোধী অভিযানে আটক ৪, মোবাইল কোর্টে কারাদণ্ড লালপুরে গ্রাম পুলিশের গলায় ফাঁ/স দিয়ে আ/ত্মহ/ত্যা, অপমৃত্যু মামলা রুজু তায়কোয়ানডো ফেডারেশনে অনিয়মের অভিযোগ, স্বর্ণজয়ী লুবাবার ক্যারিয়ার হুমকিতে নাটোরে ফ্রেন্ডস ক্লাব রক্ষার দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে বাংলাদেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাটসাদ্দাম হোসেনের বাড়িতে আগুন

মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ২১৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড়ে বাংলাদেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাটসাদ্দাম হোসেনের বাড়িতে আগুন

বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বাড়ির একটি খড়ের ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত আনুমানিক ১:১০ মিনিটের দিকে, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ সাতখামার এলাকায় সাদ্দামের গ্রামের বাড়ির সংলগ্ন একটি ধানের খড় ও খড়ি রাখার ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রায় এক ঘন্টা চেষ্টার পর বোদা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা জানান, তার মূল বাড়ির কোন ক্ষয়ক্ষতি হয় নি। আগুনের সূত্রপান কিভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি দমকল বাহিনী । সাদ্দাম হোসেনের বড় ভাই প্রিন্স গন মাধ্যম কর্মীদেত জানান, তার পরিবারের সদস্যরা কোনভাবে জীবন রক্ষা পেয়েছে।

ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, সাদ্দাম হোসেনের গ্রামের বাড়ি সংলগ্ন একটি ধানের খড় ও খড়ি রাখার ঘরে অগ্নিকান্ডের খবর শুনে তারা ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। টিনশেডের ঘরটিতে খড় ও খড়ি রাখা ছিলো। মধ্য রাতে ওই ঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশি ও স্থানীয়রা ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

সাদ্দাম হোসেনের মা আনোয়ারা বেগম বলেন, মধ্য রাতে কে বা কারা আমাদের খড়ের ঘরে আগুন দেয়। প্রতিবেশিরা আগুন দেখতে পেয়ে চিৎকার করে। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সময় মতো তারা না আসলে আগুন আমাদের থাকার ঘরেও লাগে ছাই করে দিতো। আমার স্বামী ৩ বছর ধরে বিছানায় পড়ে রয়েছে। যদি আগুন থাকার ঘরে লাগতো, তাহলে অসুস্থ মানুষটা কে বের করে নিয়ে আসা হয়তো আসম্ভব হয়ে পড়তো। আমরা এখন খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা চাই এই অগ্নিকান্ডের ঘটনা তদন্ত করে কারা আগুন দিয়েছে তা খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসুক। আমার চার মাস বয়সী নাতি-নাতনী নিয়ে খুবই দুঃশ্চিন্তার আছি।

বোদা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রায়হান ইসলাম বলেন, সাদ্দাম হোসেনের বাড়ির সংলগ্ন তাদের খড় ও খড়ি ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে হিসেব করেছি। তবে আগুনের সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া যায় নি।

আটোয়ারী থানার ওসি রফিকুল ইসলাম সরকার বলেন, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে ৫ আগস্ট নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসের বাড়িতে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ জনতা। পুড়ে যায় পুড়ো বাড়ি। এ সময় তাদের কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করা হয় বলেও দাবি করে পরিবারটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে বাংলাদেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাটসাদ্দাম হোসেনের বাড়িতে আগুন

আপডেট সময় : ০৩:০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫