ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার আটোয়ারীতে স্বর্ণের চেইন বদলে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় বটগাছের মগডালে আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বাগাতিপাড়ায় সোয়া ২ কোটি টাকার সেচ প্রকল্প অচল, ৮ কিলোমিটার ড্রেন অকেজো পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

আমরা আমাদের জায়গা থেকে নতুন দল গঠন করেছি- সরাজিস আলম

কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৩১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ২৪৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমরা আমাদের জায়গা থেকে নতুন দল গঠন করেছি- সরাজিস আলম

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা তরুণ প্রজন্ম একসাথে হয়ে যারা এই গণঅভ্যুত্থান ঘটিয়েছি। পরবর্তী যারা বাংলাদেশের রাজনীতি করতে ইচ্ছুক- আমরা সে জায়গা থেকে নতুন দল জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি। বুধবার (২৬ মার্চ) বিকেলে তার নিজ এলাকা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, প্রত্যেকটি গ্রাম-গঞ্জ, ইউনিয়ন এবং উপজেলায় নতুন দল এনসিপির পক্ষ থেকে গিয়ে মানুষের সাথে কাজ করতে চাই। কারণ আমরা যারা জনপ্রতিনিধি হতে চাই। তারা মাঠ পর্যায়ে গিয়ে দেখলে আসল বিষয়টা বুঝতে পারবো। মানুষ কিভাবে আছে বা তারা কি চায়।

পথসভায় সারজিস আলম বলেন, এনসিপির পক্ষ থেকে পুরো বাংলাদেশে আমরা যারা রয়েছি, তারা সকল মানুষের সাথে কাজ করতে চাই। সে বিষয়গুলো মাঠে গিয়ে তুলে ধরছি। কারণ খুব স্বাভাবিকভাবেই গ্রামেগঞ্জে আমার পার্টির নাম ও মার্কার নাম জানা দরকার। আমি কি কাজ করতে চাই। আমার মন-মানসিকতা কেমন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি খালি নির্বাচনের সময় আছি, নাকি অন্য সময় আছি, না জনগণের দরকার তখন আছি। এই জিনিসগুলো নিয়ে আমরা সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও জনসংযোগ করছি। এভাবে আমরা আমাদের দলের পক্ষ থেকে মাঠ পর্যায়ে গিয়ে মানুষের সাথে মিশবো, মানুষের ব্যথা শুনবো। সে অনুযায়ী কাজ করব।

এদিকে বুধবার দিনভর জনসংযোগ শেষে সারজিস আলম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে এ সংক্রান্ত ছবিসহ একটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, নতুন এই পথ চলার বাঁকে বাঁকে আমরা অভিজ্ঞতা অর্জন করব। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলবো। আমাদের এই যাত্রা অসীমের অন্তে। জাতীয় নাগরিক পার্টির বাংলাদেশকে নিয়ে দেখা স্বপ্নগুলো নিয়ে গ্রামগঞ্জ, হাটবাজার থেকে শুরু করে প্রতিটি বাড়ির দরজায় আমরা উপস্থিত হব শীঘ্রই।

March 28, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমরা আমাদের জায়গা থেকে নতুন দল গঠন করেছি- সরাজিস আলম

আপডেট সময় : ০৩:৩১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫