ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার আটোয়ারীতে স্বর্ণের চেইন বদলে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় বটগাছের মগডালে আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বাগাতিপাড়ায় সোয়া ২ কোটি টাকার সেচ প্রকল্প অচল, ৮ কিলোমিটার ড্রেন অকেজো পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

ঝিনাইগাতীতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভাসুরের বিরুদ্ধে মামলা!

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ৫৭০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভাসুরের বিরুদ্ধে মামলা!

শেরপুরের ঝিনাইগাতীতে গৃহবধূ(৩৭)কে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আপন ভাসুর গোলাম রব্বানী টিটু(৪৮)এর বিরুদ্ধে।এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল,শেরপুর আদালতে মামলা দায়ের করেছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি (ডিবি) শেরপুরকে অনুসন্ধান করে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ প্রদান করেছেন। যাহার পিটিশন মামলা নং-৮৭/২০২৫। আনিত অভিযোগের আসামী গোলাম রব্বানী টিটু ঝিনাইগাতী সদরের মৃত ডাঃ মজিবুর রহমানের ছেলে।

আদালতে দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের গেলো ১মার্চ বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার রামেরকুড়া এলাকায় নিজ বাড়ির একটি কক্ষে একা ছিলেন ওই গৃহবধূ।এসময় তার ভাসুর গোলাম রাব্বানী টিটু ঘরে প্রবেশ করে পিছন দিক থেকে জাপটে ধরে খাটের ওপর নিয়ে যায়। এসময় ওই গৃহবধূ চিৎকার দেয়ার চেষ্টা করলে আসামী তার বা হাত দিয়ে মুখ চেপে ধরে এবং ডান হাত দ্বারা শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়া সহ পরনের কাপড় ছিঁড়ে বিবস্ত্র করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এমতাবস্থায় ওই গৃহবধূ নিজের সম্ভ্রম রক্ষার্থে ধস্তাধস্তির একপর্যায়ে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। এসময় অভিযুক্ত গোলাম রব্বানী টিটু নিজেকে বাঁচাতে দৌড়ে পালিয়ে যায়।

এঘটনায় ভুক্তভোগী ওই নারি বাদী হয়ে ঝিনাইগাতী থানায় অভিযোগ দায়ের করলেও অভিযোগটি আমলে না নিলে আদালতে মামলা করার পরামর্শ দেন ওসি। পরে বাধ্য হয়ে ভুক্তভোগী ওই নারি আদালতে মামলা দায়ের করেন।এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী ও পরিবারের সদস্যরা জানান,অভিযুক্ত গোলাম রব্বানী টিটু দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিলো।বিষয়টি পরিবারের অন্যান্য সদস্যদের জানানোর পরেও তিনি বিরত হননি।বাদী পক্ষের অভিযোগ আসামী প্রভাবশালী হওয়ায় থানা পুলিশ আমাদের অভিযোগ গ্রহন করেননি। তাই আমরা আদালতে যেতে বাধ্য হয়েছি। আশা করছি, আদালতের কাছে আমরা ন্যায় বিচার পাবো।

এদিকে আসামী গোলাম রব্বানী টিটু তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে জানান,পূর্ব শত্রুতার জের ধরে আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে।ধর্ষণের চেষ্টার মামলাটি মিথ্যা।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. সালেমুজ্জামান শেরপুর আদালত কর্তৃক নারী ও শিশু নির্যাতন মামলার একটি পিটিশনের তদন্তভার পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগকারীর আনিত নালিশী দরখাস্তে বর্ণিত ঘটনা অনুসন্ধান করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। নিরপেক্ষ ভাবে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সংশ্লিষ্ট দপ্তর এমনটাই প্রত্যাশা বাদী ও এলাকাবাসীর।

March 19, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভাসুরের বিরুদ্ধে মামলা!

আপডেট সময় : ০২:৩৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫