ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৭ পঞ্চগড়ে অবকাঠামো উন্নয়নে মাঠে এমপি নওশাদ জমির সাপাহারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড লালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মামলা দায়ের গোদাগাড়ীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় গৃহবধূকে পি/টি/য়ে হ’ত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার প্রেমিকাকে ফিরে পেতে ৪৬০ ফুট টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা, যুবককে উদ্ধার ঝিনাইগাতীতে ‘মবের শিকার’ এসিল্যান্ড অফিসের ড্রাইভার, অভিযোগ নিয়ে বিতর্ক পুঠিয়া রাজবাড়ী কমপ্লেক্সে দোতলা ভবন ভাঙার চেষ্টা, ক্ষোভ লালপুরে চুরি হওয়া ছাগল উদ্ধার, চোরচক্রের সদস্য গ্রেপ্তার

নলডাঙ্গায় হালতিবিলে বজ্রপাতে দুইজন নিহত, আহত দুই

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ২৭৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় হালতিবিলে বজ্রপাতে দুইজন নিহত, আহত দুই

নাটোরের নলডাঙ্গা হালতিবিলে পৃথক স্থানে বজ্রপাতে ৩৫ বছরের মোমিন হোসেন ও ৩২ বছর বয়সী রায়হান আলী নামে দুইজন নিহত এবং দুই জন আহত হয়েছে। শুক্রবার ভোর রাতে নলডাঙ্গা উপজেলার হালতিবিল এলাকায় এই বজ্রপাতের ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে মোমিন সহ তিনজন হালতি বিলে নৌকা করে শামুক তুলছিল। অপরজন নওগাঁর আত্রাই নদী সংলগ্ন বিলে মাছ শিকার করছিল। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মোমিন হোসেন নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া গ্রামের নুর হোসেনের ছেলে এবং অপর নিহত রায়হান আলী নওগাঁ জেলার আত্রাই উপজেলার ক্ষুদ্র পারবিশা এলাকার সাদেক আলীর ছেলে বলে জানা গেছে। আহত ব্যক্তিরা হলেন, নলডাঙ্গা উপজেলার খোলাবাড়িয়া এলাকার মৃত কাফাজ উদ্দিনের ছেলে মোঃ সেন্টু এবং মকবুল হোসেনের রংপুর জেলায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে নলডাঙ্গা উপজেলার হালতিবিলে নৌকা নিয়ে মোমিন হোসেন সহ তিনজন শামুক তুলতে যান। এসময় হঠ্যৎ বজ্রপাত হলে মোমিন হোসেন ঘটনাস্থলেই মারা যান। এতে নৌকায় থাকা অপর দুই জন গুরুতর আহত হন। আহতদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হালতি বিলের নলডাঙ্গা সীমান্ত সংলগ্ন আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রায়হান আলী নামে অপর এক জনের মৃত্যু হয়।

নলডাঙ্গা থানার ওসি মোস্তফা সারোয়ার বজ্রপাতে মোমিন হোসেনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আত্রাই থানা এলাকায় অপর একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় হালতিবিলে বজ্রপাতে দুইজন নিহত, আহত দুই

আপডেট সময় : ০২:০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪