বাগাতিপাড়ায় ৪ বছরের কন্যা শি/শু/কে ধ-র্ষ-ণে-র অভিযোগ
- আপডেট সময় : ১২:০৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ৭০১ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় ৪ বছরের কন্যা শি/শু/কে ধ-র্ষ-ণে-র অভিযোগ
নাটোরের বাগাতিপাড়ায় ৪ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে হারুন (৩৭) নামের এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ভক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে রোববার (১৮ আগষ্ট) দুপুরে বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত হারুন বাগাতিপাড়া সদর ইউনিয়নের শরীপপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৭ আগষ্ট বাড়ির পাশে খেলা করার সময় কন্যা শিশুটিকে জোর করে পাশের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত হারুন । সেখানে একটি রুমে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। সেসময় স্থানীয় কয়েকজন মাঠ থেকে কাজ করে বাড়ি ফেরার সময় শিশুর চিৎকার শুনতে পায়। তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় হারুন। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, এর আগেও নারী ঘটিত বিষয়ে জেল খেটেছে অভিযুক্ত হারুন।
শিশুর পিতা জানান, কন্যা শিশু হওয়ায় লোক লর্জার ভয়ে শিশুকে হাসপাতালে ওই সময়ে তিনি ভর্তি করেননি। কিন্তু শিশুর অবস্থা ক্রমেই খারাপ হতে থাকায় তিনি কিছুদিন পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তিনি অপরাধীর শাস্তি দাবি করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গত ১৫ আগস্ট শিশুটি হাসপাতালে ভর্তি হয় এবং শিশুটির সঙ্গে অমানবিক কাজ করা হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেনজীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। দ্রুততম সময়ে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হবে।






















