ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে আলোচিত মানিক হ/ত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি, বড় বোন গ্রেপ্তার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ডিসি অফিসের কর্মচারী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা, তদন্ত প্রতিবেদন নিয়ে আদালতের তলব সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই সহোদর নিহত, গ্রামে শোকের মাতম রায়পুরায় নদীতে গোসল করতে নেমে মাদ্রাসার চার শিক্ষার্থীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট

রাজশাহীতে টাকা আত্মসাতের অভিযোগে বাস শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ২৫৫ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে টাকা আত্মসাতের অভিযোগে বাস শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ!

নিজস্ব প্রতিবেদক, এম এম মামুনঃ
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে বিক্ষোভ করেছে শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা। বুধবার (১ মে) রাজশাহী বাস টার্মিনাল টার্মিনালের সামনে প্রধান সড়কে বাস ও বাঁশ দিয়ে রাস্তা অবরোধ করে এই বিক্ষোভ করে তারা। এ সময় অন্যান্য যানবাহন চলাচলে দেওয়া হয় বাধা। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা।
ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরবর্তীতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক অবরোধ উঠিয়ে নেন।

সূত্রে জানা যায়, এর আগেও শ্রমিকদের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ তুলে ২০২২ সালে সংবাদ সম্মেলন করেন, সংগঠনের সাবেক কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম জনি। তিনি বলেন, মোটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ন নেতাকে শ্রমিকেরা নির্বাচিত করেছেন তাদের জীবন-জীবিকার মান উন্নয়নের জন্য। কিন্তু হাজার হাজার শ্রমিকের টাকা আত্মসাৎ করে জীবন ও জীবিকা নিয়ে খেলায় মেতেছেন ইউনিয়নের নেতারা। সংগঠনের আয় হলেও জমার খাতায় কারচুপি। প্রতিদিন রাজশাহীর মিনিবাস থেকে আঞ্চলিক কমিটির নামে প্রায় ২০০ গাড়ি থেকে ২০ টাকা করে নেওয়া হয়। ঢাকার লোকাল গাড়ি থেকে ৩১০ টাকা করে তোলা হয়। কিন্তু খাতায় জমা হয় মাত্র ১০০ টাকা। ঢাকার কোচ থেকে প্রতিদিন হাজার টাকা আদায় করা হলেও জমার খাতায় নেই।

রাজশাহীর বাইরে বগুড়া ও রংপুর অঞ্চলের গাড়িপ্রতি দুই থেকে আড়াই হাজার টাকা তোলা হলেও জমা হয় না। ১০১ জন শ্রমিকের নামে ৩০ টাকা করে তোলা হয়। জমার খাতায় যোগ হয় মাত্র ২০ টাকা করে।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুল আলম সাজু অভিযোগ করে সাংবাদিকদের জানান, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী দীর্ঘদিন থেকে শ্রমিকদের টাকা আত্মসাৎ করে আসছিলেন। তার কাছে শ্রমিকদের পাওনা ৪ কোটি টাকার বেশি। তাকে বারবার অনুরোধ করা সত্ত্বেও শ্রমিকদের অর্থ ফেরত না দেয়ায় প্রতিবাদস্বরূপ তারা আজকের এই কর্মসূচি গ্রহণ করেছেন। তারা টাকা ফেরত না পেলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা দিবেন।
তবে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরী বলেন, আমি কোন অন্যায় করিনি কোন টাকা আত্মসাৎ করিনি। যা আয় সেটি নিয়ম মতো শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে টাকা আত্মসাতের অভিযোগে বাস শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ!

আপডেট সময় : ০২:২৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪