ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাউয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার আটোয়ারীতে স্বর্ণের চেইন বদলে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় বটগাছের মগডালে আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বাগাতিপাড়ায় সোয়া ২ কোটি টাকার সেচ প্রকল্প অচল, ৮ কিলোমিটার ড্রেন অকেজো পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা

রাজশাহীতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ২৩৫ বার পড়া হয়েছে

কাশিয়াডাঙ্গা থানা- সংগৃহিত ছবি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার! রাজশাহী নগরীতে নিজ শয়নকক্ষ থেকে অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আমিরুল ইসলাম (৬৫)।  শনিবার (২০ মে) সন্ধ্যার পর মহানগরীর মোল্লাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ আমিরুলের লাশ উদ্ধার করে। নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। ওসি জানান, শনিবার দুপুরের খাবারের পরে আমিরুল তার ঘরে ঘুমাতে যান।

সন্ধ্যা পর্যন্ত তিনি ঘুম থেকে না উঠায় পরিবারের সদস্যরা তার ঘরের দরজায় নক করেন। কিন্তু দীর্ঘ সময় ডাকাডাকির পরেও তিনি সাড়া শব্দ করেন নি। এরপর পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘরের ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় আমিরুলের লাশ দেখতে পায়। স্থানীয়রা বলছেন, সম্প্রতি দুই কোটি টাকা মূল্যের একটি জমি আমিরুল তার ছেলে এবং স্ত্রীকে রেজিস্ট্রি করে দেন। এরপর আমিরুল ওই জমিটি তার ছেলে এবং স্ত্রীর কাছে ফেরত চান। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এ কারণে আমিরুল আত্মহত্যা করতে পারেন। তবে মৃত্যুটি অনেকের কাছে রহস্যজনক মনে হচ্ছে।

এ ব্যাপারে আমিরুলের ছেলে ফিরোজ আহমেদ বকুল বলেন, আমার বাবার সাথে এক সঙ্গে মসজিদে জোহরের নামাজ পড়েছি। এর পরে একসাথে খেয়েছি। খাওয়ার পরে বাবা তার ঘরে ঘুমাতে যান। আমাদের পরিবারে কোনো অশান্তি ছিল না। তিনি কী কারণে আত্মহত্যা করতে পারেন সেটি বলতে পারছি না। ওসি আরও জানান, বিজিবি সদস্য আমিরুলের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

May 20, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার!

আপডেট সময় : ০৬:০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩