ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার আটোয়ারীতে স্বর্ণের চেইন বদলে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় বটগাছের মগডালে আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বাগাতিপাড়ায় সোয়া ২ কোটি টাকার সেচ প্রকল্প অচল, ৮ কিলোমিটার ড্রেন অকেজো পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরছেন ৩৫০ চরমপন্থী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ২৬২ বার পড়া হয়েছে

৩৫০ চরমপন্থী আত্মসমর্পণ করবেন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরছেন ৩৫০ চরমপন্থী!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরছেন ৩৫০ চরমপন্থী! সিরাজগঞ্জে র‍্যাবের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরছেন সাড়ে তিনশ চরমপন্থী ও সর্বহারা সদস্য। এরা হচ্ছে, রাজশাহী ও যশোর অঞ্চলের এমএল লাল পতাকা, জনযুদ্ধ ও সর্বহারা পার্টির সদস্য। চরমপন্থীদের স্বাভাবিক জীবনে এনে পুনর্বাসন আর আইনগত সহায়তাও দেবে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব। রোববার (২১ মে) স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এক সময় চরমপন্থী বা সর্বহারা সন্ত্রাসীদের ভয়ে কাঁপতো দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চল। বর্তমানে তাদের দাপট অনেকটাই কমে এসেছে। মাঝে কয়েক বছর বিভিন্ন সংস্থার মাধ্যমে বহু চরমপন্থী সদস্য আত্মসমর্পণ করলেও এখনও সক্রিয় এসব পার্টির সদস্যরা। অপরাধ জগতের সঙ্গে যুক্ত থাকায় তাদের পরিবার অনেক জায়গায়ই একঘরে। এখন মামলা তুলে নেওয়া আর স্বাভাবিক জীবনে ফেরার শর্তে আত্মসমর্পণ করতে চান কয়েকজন চরমপন্থী।

যারা আত্মসমর্পণ করতে চান, তাদের ডাকেই এবার সাড়া দিচ্ছে র‍্যাব। কয়েক মাস ধরে পরিকল্পনা করে, চরমপন্থীদের পরিবারের সঙ্গে যোগাযোগের পর পুনর্বাসনের প্রক্রিয়া শুরু করে সংস্থাটি। জানা গেছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ এবং যশোর, খুলনা অঞ্চলের এককালের ত্রাস এলএম লাল পতাকার ২৯৪ জন, জনযুদ্ধের আট জন এবং সর্বহারা পার্টির ২১, মোট ৩২৩ জন চরমপন্থী ২০০ অস্ত্রসহ আত্মসমর্পণ করবেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, “উদয়ের পথে নামের একটি কর্মশালা আমরা করেছি। এখানে তাদের পরিবারের সদস্যদের হস্ত শিল্পের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে।”

May 20, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরছেন ৩৫০ চরমপন্থী!

আপডেট সময় : ০৩:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩