ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পড়ালেখার খরচ জোগানোর ভ্যানটিও চুরি, দিশেহারা এসএসসি পরীক্ষার্থী তমাল লালপুরে অনলাইন জুয়া ও প্রতারণার মামলায় পলাতক আসামি গ্রেপ্তার আটোয়ারীতে স্বর্ণের চেইন বদলে নেওয়ার অভিযোগে দুই নারী গ্রেপ্তার নলডাঙ্গায় বটগাছের মগডালে আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বাগাতিপাড়ায় সোয়া ২ কোটি টাকার সেচ প্রকল্প অচল, ৮ কিলোমিটার ড্রেন অকেজো পুঠিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ প্রতিযোগিতার উদ্বোধন পঞ্চগড়ে জুয়ার আসর থেকে ৭ জন আটক, উদ্ধার ৪ হাজার ৫০০ টাকা সিংড়ায় মামার জানাজায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের হৃদরোগে আক্রান্ত পঞ্চগড়ের ২৫ বছরের শহীদ আলম, চিকিৎসায় প্রয়োজন ৮-১০ লাখ টাকা রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার অধ্যক্ষ নাটোরের মোস্তাব আলীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ৩০৯ বার পড়া হয়েছে

নাটোরের খবর

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার অধ্যক্ষ নাটোরের মোস্তাব আলীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা!

নাটোর প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার অধ্যক্ষ নাটোরের মোস্তাব আলীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা! ব্রাহ্মণবাড়িয়া শহরের বিরাসা এলাকার বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাটোরের মোস্তাব আলীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। নিহতের ছোট ভাইয়ের দাবি তাকে হত্যা করা হয়েছে। তার মৃত্যুর কারন আত্মহত্যা না হত্যা, এ নিয়ে পরিবারের সদস্যরা একে অপরকে দোষারোপ করছেন। বুধবার (১০ মে) রাহ্মণবাড়িয়ায় অধ্যক্ষ নাটোরের মোস্তাব আলীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সেখানে শৌচাগারের ভেতরে গলায় রশি পেচাঁনো অবস্থায় অধ্যক্ষ মোস্তাব আলীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোস্তাব আলী নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত মজিদ উদ্দিন সরকারের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়না তদন্তের পর অধ্যক্ষের মৃতদেহ নাটোরের পাইকপাড়া গ্রামে পাঠানো হয়। বৃহস্পতিবার (১১ মে) সকালে পাইকপাড়া গ্রামে নিহত অধ্যক্ষের লাশ দাফন করা হয়।

নিহত মোস্তাব আলীর ছোট ভাই সাজ্জাদুর রহমান বলেন, তার ভাই আত্মহত্যা করতে পারেন না এটা কেউ বিশ্বাস করবে না। স্ত্রী ও সন্তানের অতিরিক্ত অর্থ চাহিদা ও চাপ ছিলো তার উপর। তার শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। আত্মহত্যার ঘটনা হলে আঘাত থাকতো না। তার ভাইকে আত্মহত্যার প্ররোচনাও দেওয়া হয়ে থাকতে পারে। তিনি ঘটনার সুষ্ঠ তদন্ত করার দবি করেন।

নিহতের ছেলে পিতুল ওয়াসিফ বলেন, বাবার কাছে থেকে টাকা নিয়ে তিনি ট্রাকের ব্যবসা করতেন। কিন্ত ব্যবসায় লোকসান হতে থাকলে তার বাবা ব্যাংক থেকে ১৫ লাখ টাকা এবং এনজিও থেকে বেশ কিছু টাকা ঋণ নেন। তার চাচা রাজুর কাছ থেকেও সুদে ৬ লাখ টাকা ঋণ নেন বাবা। তিন লাখ টাকা শোধ করলেও বাকী টাকা শোধ করতে পারেননি। এ নিয়ে চাচা রাজু তার বাবাকে চাপ দিচ্ছিলেন। ঘটনার দিন বুধবার তার বাবার চাচাতো ভাই রাজু ব্রাহ্মণবাড়িয়ায় বাবার কর্মস্থলে যান এবং টাকা নেওয়ার জন্য বসে থাকেন। বাবার উপর ব্যাংকের চাপ ও সুদখোর চাচার চাপ না থাকলে এমন ঘটনা ঘটতো না।

তবে তার উপর আনা অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যাচার দাবি করে রাজু বলেন, সুদ নয় এমনিতেই টাকা ধার নিয়েছিলেন মোস্তাব। সেই টাকার জন্য তিনি ব্রাহ্মণবাড়িয়ায় যাননি। ভাইয়ের সাথে দেখা করতেই সেখানে গিয়েছিলাম।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ বলেন, নিহতের পরিবারের এধরনের কোন অভিযোগ থাকলে তারা সংশ্লিষ্ট থানায় গিয়ে অভিযোগ করতে পারেন। এবিষয়ে নিহতের পরিবার নাটোর পুলিশের কোন সহায়তা চাইলে করা হবে।

May 11, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ব্রাহ্মণবাড়িয়ার অধ্যক্ষ নাটোরের মোস্তাব আলীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা!

আপডেট সময় : ০৭:৩৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩