ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে বাগাতিপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন যাত্রীবেশে নারীকে কু’পিয়ে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে কিশোরের মরদেহ উদ্ধার, পাশে মিলল চিরকুট দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা নলডাঙ্গায় সরকারি সারবোঝাই ট্রাক খাদে উল্টে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক-হেলপার অর্থের অভাবে চীনের মেডিকেলে ভর্তি অনিশ্চিত, সহযোগিতা চায় বাগাতিপাড়ার মেধাবী ফাতেমা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনেই নিরাপত্তাহীনতায় আনসার সদস্য, প্রাণনাশের হুমকির অভিযোগ

সিংড়ায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি গ্রামবাসীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৬:০২ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ ১৯৩ বার পড়া হয়েছে

অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি গ্রামবাসীর

নাটোর প্রতিনিধিঃ
সিংড়ায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি গ্রামবাসীর। নাটোরের সিংড়ায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযুক্ত শিক্ষক শাহীন আলীর উপযুক্ত বিচার ও মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারসহ কুমিড়া গ্রামের মানুষ। বুধবার দুপুরে কুমিড়া গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ধর্ষণ চেষ্টার শিকার গৃহবধূর ছেলে রমিম আলী, স্বামী জান্টু সরকার ও বৃদ্ধ শ্বাশুড়ী অভিযান বেওয়া। এসময় কুমিড়া গ্রামের প্রায় অর্ধশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ধর্ষণ চেষ্টার শিকার গৃহবধূর ছেলে রমিম আলী ও স্বামী জান্টু সরকার তাদের লিখিত বক্তব্যে বলেন, পাকিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কুমিড়া গ্রাম সভাপতি শাহীন আলী একজন লম্পট ও দুঃচরিত্র বটে। এলাকার ছাত্রী-যুবতী মেয়ে সহ অনেক গৃহবধূ তার লালসার শিকার। শিক্ষকতার আড়ালে এহেন আচরণে অনেকের সংসার ভেঙ্গেছে বলে অভিযোগ করেন তারা। শিক্ষক শাহীন আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় অবৈধ সম্পর্কে বাধ্য হয়ে কাজের মেয়েকে বিয়ে করেন। পরবর্তীতে মুষ্টিগড় গ্রামের এক মেয়ের সাথে অবৈধ সম্পর্কে আবার বিয়ে করেন এবং পাকিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার সময় এক শিশু মেয়েকে বিয়ে করেন। এভাবে তিনি একাধিক বিয়ে করে অনেক মেয়ের জীবন নষ্ট করেছেন। তাছাড়া পাড়েরা গ্রামের এক হিন্দু সম্প্রদায়ের মেয়ের সাথে কেলেঙ্কারির সময় হাতে-নাতে জনতার হাতে আটক হয়ে হুলহুলিয়া সামাজিক পরিষদে বিচারে নিজের অপরাধ স্বীকার করে মুচলেকা দিয়ে ছাড়া পান শিক্ষক শাহীন আলী। সর্বশেষ চলতি মাসের ১৬ সেপ্টেম্বর রাতে কুমিড়া গ্রামে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার সময় স্থানীয় জনতা অভিযুক্ত শিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। কিন্তু শিক্ষক শাহীন আলীর চরিত্র ঢাকতে ওই গৃহবধূর ঘরের দরজা-জানালা ভেঙে জোর পূর্বক তাকে ঘরে ঢুকানো হয়েছে বলে গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ রটাচ্ছেন অভিযুক্ত শিক্ষকের ভাই স্থানীয় ইউপি সদস্য সোহেল রানা। এখানে ঘটনার পর থেকে আইন শৃংখলার বাহিনী সহ স্থানীয় গন মাধ্যম কর্মীরা ভুক্তভোগীর ঘরের দরজা-জানালা ভাঙার কোন আলামত পাননি। তারা এই মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে লম্পট শিক্ষক শাহীন আলীর উপযুক্ত শাস্তি দাবি করা হয়।

এবিষয়ে উপস্থিত গ্রাম প্রধান আলহাজ্ব ফরকান আলী ও স্থানীয় কুমিড়া জামে মসজিদের সাবেক সভাপতি মশিহুর রহমান সহ অনেকেই অভিযোগ করে বলেন, অভিযুক্ত শাহীন আলী মাষ্টারের নির্যাতনে শিকার হয়ে অতি কষ্টে জীবন যাপন করছেন প্রায় ২০ জন গ্রামবাসী। আর তার দুঃচরিত্রের কারণে এলাকার বউ-ঝিরা ঘরের বাইরে বের হতে পারছিলনা। বর্তমানে গ্রামের এক গৃহবধুকে ধর্ষন চেষ্টা মামলায় পুলিশ তাকে গ্রেফতার করায় শান্তিতে আছে গ্রামের মানুষ।
অভিযুক্ত শিক্ষকের ভাই ইউপি সদস্য সোহেল রানা বলেন, ষড়যন্ত্র করে তার ভাইকে ফাসানো হয়েছে। আর তার ভাই কোন লম্পট বা খারাপ চরিত্রের নয়। তবে তার ভাই একাধিক বিয়ে করেছেন স্বীকার করে বলেন, ইসলামে তো ৪টি পর্যন্ত বিয়ে করা যায়।
হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, কুমিড়া গ্রামের শিক্ষক শাহীন আলী একটি হিন্দু সম্প্রদায়ের মেয়ের সাথে অনৈতিক কাজ করার সময় হাতে নাতে ধরা পড়ে। ওই সময় শিক্ষকতার কারণে বিবেচনা করে মুচলেকার মাধ্যমে ওই শিক্ষককে ছাড় দেয়া হয়।

উল্লেখ্য শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১টায় উপজেলার কুমিড়া গ্রামের এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা আটক হলে শিক্ষক শাহীন আলীকে স্থানীয় জনতা পিটুনি দিয়ে পুলিশে দেয়। ২০ সেপ্টেম্বর আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি গ্রামবাসীর

আপডেট সময় : ০১:৩৬:০২ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২